Friday, June 26, 2026

রাজ্যে লাগাতার বাড়ছে করোনা সংক্রমণ!‌ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪,৮১৭

Date:

Share post:

আরও চোখ রাঙাচ্ছে করোনা। হু হু করে বাড়ছে রাজ্যে করোনা সংক্রমণ। ভয়াবহ আকার নিচ্ছে রাজ্যের করোনা সংক্রমণ। টেস্টিংয়ের সংখ্যা বাড়তেই নতুন করে রাজ্যে ঊর্ধ্বমুখী সংক্রমণ। উদ্বেগ কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে মৃত্যুর সংখ্যাও। দৈনিক সংক্রমণের ভিত্তিতে ফের নতুন রেকর্ড হল এদিন। স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪হাজার ৮১৭ জন।

এদিন স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় (Corona virus) আক্রান্ত হয়েছেন ৪,৮১৭ জন। যার মধ্যে শহর কলকাতায় একদিকে আক্রান্ত ১,২৭১ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ১,১৩৪ জন আক্রান্ত হয়েছে। হাওড়ায় একদিনে আক্রান্ত ২৮৪ জন। দক্ষিণ ২৪ পরগনা একদিনে সংক্রমিতের সংখ্যা ২৯৮। উল্লেখযোগ্যভাবে দৈনিক সংক্রমণ বেড়েছে বীরভূমে। একদিনে সেখানে আক্রান্ত ২৮৩ জন। এদিকে, পর্যটকের সংখ্যা বাড়তে কোভিড আক্রান্ত বাড়ছে দার্জিলিংয়েও। ২৪ ঘণ্টায় সেখানে ১১৩ জনের শরীরে থাবা বসিয়েছে এই ভাইরাস। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৬ লক্ষ ২৪ হাজার ২২৪ জন।

আরও পড়ুন- এবার বিতর্কিত মন্তব্যের জেরে শোকজ করা হল অনুব্রতকে

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...