Friday, June 26, 2026

এবার বিতর্কিত মন্তব্যের জেরে শোকজ করা হল অনুব্রতকে

Date:

Share post:

এবার বিতর্কিত মন্তব্যের জেরে শোকজ করা হল বীরভূম (Birbhum) জেলা তৃণমূলের (Tmc) সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। মঙ্গলবার, রাত ১১টার মধ্যেই তাঁকে জবাব দিতে বলেছে নির্বাচন কমিশন (Election Commission)।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল সিনহার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছে কমিশন। প্ররোচনামূলক বক্তব্যের জন্য শোকজ নোটিশ পাঠানো হয়েছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। সতর্ক করা হয়েছে শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari)।

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ‘প্ররোচনামূলক’ মন্তব্য করার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। বীরভূমের তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে কমিশনের ওয়েবসাইটে অভিযোগ জমা পড়ে। যার ভিত্তিতে তাঁর করা মন্তব্যের ব্যাখ্যা চেয়ে কমিশন শোকজ করেছে অনুব্রত মণ্ডলকে। নির্বাচন এলেই বিরোধীদের নিশানা করে নানা ধরণের মন্তব্য করেন বীরভূমের ‘কেষ্ট দা’। এর আগে তাঁর ‘গুড় বাতাসা’, ‘চড়াম চড়াম’ দাওয়াই ঘিরে বিতর্ক তুঙ্গে ওঠে। হিজাবে নির্বাচনে তাঁকে নজরবন্দি করেছিল কমিশন। এবার ভোটে অনুব্রতকে শোকজ করল নির্বাচন কমিশন।

আরও পড়ুন- ‘বিজেপি হারছে তাই হতাশা থেকে নিষেধাজ্ঞা’, মমতার লড়াইয়ে পাশে দাঁড়ালেন অখিলেশ

Advt

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...