Friday, June 26, 2026

মুম্বইয়ের কাছে হার নাইট বাহিনীর

Date:

Share post:

আইপিএলের ( Ipl) দ্বিতীয় ম‍্যাচে হার কলকাতা নাইট রাইডার্সের(KKR)। মঙ্গলবার নাইটদের বিরুদ্ধে ১০ রানে জিতল রোহিত শর্মার( Rohit sharma)  মুম্বই ইন্ডিয়ান্স( mumbai indiance)। মুম্বইয়ের হয়ে দুরন্ত ব‍্যাটিং সূর্যকুমার যাদবের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক ইয়ন মর্গ‍্যান। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৫২ রান করে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের হয়ে রান করেন রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব। ৪৩ রান করে রোহিত। ৫৬ রান করেন সূর্যকুমার যাদব। নাইটদের হয়ে ৫ টি উইকেট নেন আন্দ্রে রাসেল। ২ টি উইকেট নেন প‍্যাট কামিন্স। একটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী, শাকিব-অল-হাসান এবং প্রসিদ্ধ কৃষ্ণা।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৪২ রানে শেষ হয়ে যায় নাইট রাইডার্স। নাইটদের হয়ে লড়াই চালান নিতিশ রানা, শুভমন গিল। ৫৭ রান করেন নিতিশ রানা। ৩৩ রান করে শুভমন গিল। মুম্বইয়ের হয়ে  ৪ উইকেট নেন রাহুল চাহার। ২ উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং একটি উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া।

আরও পড়ুন:এএফসি কাপের প্রস্তুতি কলকাতাতেই করবে এটিকে মোহনবাগান

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...