Wednesday, June 24, 2026

সংক্রমণ বাড়ছে রাজ্যে, সরকারি হাসপাতালে কোভিড বেড বাড়াচ্ছে রাজ্য

Date:

Share post:

করোনা পরিস্থিতি ক্রমশ বাড়ছে রাজ্য়ে। ভয়াবহ আকার নিচ্ছে রাজ্যের করোনা সংক্রমণ। টেস্টিংয়ের সংখ্যা বাড়তেই নতুন করে রাজ্যে ঊর্ধ্বমুখী সংক্রমণ। উদ্বেগ কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে মৃত্যুর সংখ্যাও। তার উপর দেখা দিয়েছে ভ্যাকসিনের আকাল। পাশাপাশি হাসপাতালগুলিতেও বেডের সংকট দেখা দিতে শুরু করেছে। তাই এবার সরকারি হাসপাতালগুলিতে বেড সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

এতদিন সরকারি হাসপাতালগুলিতে করোনার জন্য বেডের সংখ্যা ছিল ৫ হাজার ৬০৪টি। এবার তা ১ হাজার ৮২৪টি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মোট বেড সংখ্যা দাঁড়াবে ৭ হাজার ৪২৮টি। এদিকে স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪হাজার ৮১৭ জন।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর,  এম আর বাঙ্গুরে বেড বাড়ছে ২৭২। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে বাড়ছে ৩৬০টি বেড।  বেলেঘাটা আইডি-তে বাড়ছে ১৫০টি বেড।  চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হাসপাতালে বাড়ছে ২৭৫টি বেড।

আরও পড়ুন- রাজ্যে লাগাতার বাড়ছে করোনা সংক্রমণ!‌ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪,৮১৭

রাজ্যে ক্রবর্ধমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জেলাশাসকদের সঙ্গে ইতিমধ্য়েই ভার্চুয়াল বৈঠক সেরেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পরেই করোনা রুখতে একাধিক নির্দেশিকা জারি করেছে নবান্ন। হাসপাতালগুলিকে গত বছরের থেকে ২০ শতাংশ বেশি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।

এছাড়াও রাজ্যের যে ১০ টি জেলায় নির্বাচন হয়ে গিয়েছে, সেই জেলাগুলিতে করোনা রুখতে একাধিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে পয়লা বৈশাখের অনুষ্ঠানে ভিড় কমানোর দিকেও নজর দিতে বলা হয়েছে। পাশাপাশি কলকাতা পুরসভাকে ২৪ ঘণ্টা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে নবান্নের তরফে।

আরও পড়ুন- নির্বাচন কমিশনের এক্তিয়ার নিয়ে নতুন ভাবনার সময় এসেছে

Advt

Related articles

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...

কোহলির ফিটনেস নিয়ে কাটল ধোঁয়াশা, হার্দিককে নিয়ে বিরাট জল্পনা

বিরাট কোহলির (Virat Kohli) ফিটনেস নিয়ে ধোঁয়াশা কাটল। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন কিং কোহলি। কয়েকদিন আগেই ইংল্যান্ডের...

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...