Sunday, June 28, 2026

শীতলকুচি এফেক্ট: মোদির সভা থেকে মুখ ফেরাচ্ছে মানুষ, ভরলো না মাঠ

Date:

Share post:

রাজ্যে চতুর্থ দফায় রক্তক্ষয়ী নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) গুলিতে মৃত্যু হয়েছে চার তরতাজা যুবকের। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এখনও বাকি চার দফার ভোট গ্রহণ। শীতলকুচি (Shitalkuchi) কাণ্ডের মধ্যেই চলছে ভোটের প্রচার। প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদির (Narendra Modi) জনসভা (Rally) থেকে মুখ ফেরাচ্ছে মানুষ। ভরছে না সভাস্থল।

রাজ্যের সবচেয়ে বেশি আসন সংখ্যা বিশিষ্ট উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলায় এবার ভোট গ্রহণ। জেলার প্রথম দফার ভোটের আগে গতকাল, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা দিয়ে প্রচারে ঝড় তোলার কৌশল নিয়েছিল গেরুয়া শিবির। কিন্তু সেই সভায় মাঠ ভরা তো দূরের কথা হ্যাঙ্গারই ভরল না।

Advt

বারাসতে (Barasat) প্রধানমন্ত্রী আসার আগের মুহূর্তে হ্যাঙ্গারের একটা বড় অংশ ফাঁকা ধু ধু করছিল। মোদি মঞ্চে আসার পর আরও কিছু বিজেপি সমর্থক ভিড় জমালেও হ্যাঙ্গারের অনেকটাই তখনও ফাঁকা থেকে যায়। যা দেখে মুখ চুন বিজেপি নেতৃত্বের সাংগঠনিক দুর্বলতা, নাকি অন্য কারণের দলের সবচেয়ে স্টার ক্যাম্পেনারের সভায় জনজোয়ার হল না, তা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে।

রাজনৈতিক মহলের একটা বড় অংশের পর্যবেক্ষণ, চতুর্থ দফায় শীতলকুচিতে কেন্দ্রীয় গুলিতে চারজন ভোটারের মৃত্যু হয়েছে। সেই ঘটনার সমবেদনা দূরের কথা, উল্টে বিজেপি নেতারা আরও প্ররোচিত মন্তব্য করছেন। একের পর এক বিজেপি নেতা শীতলকুচির মতো আরও ঘটনা ঘটবে বলে বিরূপ মন্তব্য করছেন। আরও বেশি মানুষকে গুলি করে মারা উচিত ছিল বলেও অমানবিক মন্তব্য শোনা গিয়েছে বিজেপি নেতাদের গলায়। তাঁদের এই ঔদ্ধত্য মানুষ ভালোভাবে নিচ্ছেন না। ফলে মোদির সভায় ভিড় টানতে শীতলকুচির ছায়া পরোক্ষে হলেও প্রভাব ফেলেছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...