Saturday, June 13, 2026

করোনায় আক্রান্ত রিয়াল মাদ্রিদ ফুটবলার র‍্যামোস

Date:

Share post:

করোনা ( corona) আক্রান্ত রিয়াল মাদ্রিদের (Real Madrid) তারকা ফুটবলার সার্জিও র‍্যামোস (Sergio Ramos)। মঙ্গলবার রিয়াল মাদ্রিদের অফিশিয়াল টুইটার  জানান হয় এই খবর। আপাতত আইসোলেশনেই আছেন মাদ্রিদের এই ডিফেন্ডার।

চোটের কারণে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিরুদ্ধে খেলেননি র‍্যামোস। ফেব্রুয়ারি মাসে হাঁটুর অস্ত্রোপচার হয় তাঁর। মার্চের মাঝামাঝি আবার চোট পান রিয়াল অধিনায়ক । তার মধ্যে আবার করোনা। যা নিয়ে চিন্তায় রিয়াল মাদ্রিদ কতৃপক্ষ। ইতিমধ্যেই র‍্যামোসের ভক্তরা র‍্যামোসের দ্রুত সুস্থতার জন্য আরোগ্য কামনা বার্তা পাঠিয়েছে।

এই নিয়ে রিয়াল শিবিরে দুই ফুটবলার করোনা আক্রান্ত হলেন। গত মঙ্গলবার রিয়ালের ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানের করোনা আক্রান্তের খবর প্রকাশ্যে আসে।

আরও পড়ুন: ‘সঞ্জু স‍্যামসনের ব‍্যাটিং একটা  সময় চিন্তায় ফেলে দিয়েছিল’, বললেন রাহুল

Advt

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...