Friday, April 3, 2026

“কান ধরে দিলীপ ঘোষকে বের করে দেওয়া উচিত”, কমিশনকে কড়া পদক্ষেপ আর্জি সেলিমের

Date:

Share post:

শীতলকুচির ঘটনার পর একের পর এক বিজেপি নেতাদের উস্কানিমূলক মন্তব্য রাজ্যে বিতর্ক বাড়িয়েছে। এবার সেই উস্কানি মূলক মন্তব্যের জেরে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) তীব্র আক্রমণ করলেন প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম(CPIM) নেতা মহম্মদ সেলিম(MD Salim)। জানিয়ে দিলেন, নির্বাচন কমিশনের উচিত উস্কানিমূলক মন্তব্যের জেরে রাজ্য বিজেপি সভাপতি(BJP President) দিলীপ ঘোষের কান ধরে বের করে দেওয়া‌।

প্রসঙ্গত, শীতলকুচি ঘটনায় উস্কানি মূলক মন্তব্যের জেরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার সকাল ১০টার মধ্যে দিলীপ ঘোষকে জবাব দিতে বলা হয়েছে। এহেন পরিস্থিতির মাঝেই মঙ্গলবার ধূপগুড়ি ও নাগরাকাটা বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার সমর্থিত প্রার্থীর প্রচারে এসে মহম্মদ সেলিম বলেন, “দিলীপ ঘোষ, সায়ন্তন বসু-সহ বিজেপি নেতারা উসকানিমূলক মন্তব্য করে বেড়াচ্ছেন। যার কারণেই হিংসা ছড়াচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এইসব বন্ধ করার জন্য নির্বাচন কমিশনের উচিত কান ধরে দিলীপ ঘোষকে বের করে তাঁর প্রচার বন্ধ করে দেওয়া।”

পাশাপাশি বিজেপি ও তৃণমূলকেও একযোগে আক্রমণ শানিয়ে সেলিম বলেন, “বিজেপি (BJP) এবং তৃণমূল (TMC) উভয় দলই ঘুষখোর, দুর্নীতি, তোলাবাজি এবং সমাজবিরোধী কার্যকলাপ করে বেড়াচ্ছে। ‘খেলা হবে, খেলা হবে’ বলে সন্ত্রাস ছড়াচ্ছে।” পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি আরো বলেন, ৫৬ ইঞ্চির গল্প শোনানো বিজেপি প্রতিশ্রুতি মতো কোনো কাজই করেনি।

Advt

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...