Wednesday, March 18, 2026

যারা ভোটে হেরে গিয়েছে, তারাই শীতলকুচি নিয়ে পড়ে আছে : দিলীপ

Date:

Share post:

গোটা রাজ্যের পাশাপাশি বর্ধমানের মানুষজও পরিবর্তন চাইছেন। গুন্ডামির রাজনীতি বর্ধমানে করতে দেব না। বুধবার দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।এদিন সকাল থেকে একধিক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন দিলীপ ঘোষ। সকালে তিনি বর্ধমানে চায়ে-পে চর্চায় যোগ দেন। সেখানে তিনি দাবি করেন, ‘বিজেপির কেউ কারও পার্টি অফিসে হামলা করে না। মঙ্গলবার অন্যান্য জায়গার মতো বর্ধমানেও আমাকে কালো পতাকা দেখানোর চেষ্টা হয়েছিল। আমাদের লোকেরা তা প্রতিরোধ করেছে। বাকি সাধারণ মানুষ যা করার করেছে।’ একইসঙ্গে দিলীপ হুঁশিয়ারি দেন, ‘বর্ধমানে গুণ্ডামির রাজনীতি আমরা কাউকে করতে দেব না। বিভিন্ন জায়গায় গুন্ডারা মারামারি, গণ্ডগোল করছে। কিন্তু তবুও তারা ভোট প্রভাবিত করতে পারছে না। বর্ধমানে ব্যাপক হারে পরিবর্তনের পক্ষেই ভোট হবে। গুন্ডারা মারপিট করে ভয় দেখিয়ে ভোটে বাধা দিতে পারবে না, প্রভাবিতও করতে পারবে না বলে জানিয়ে দেন দিলীপ।
শীতলকুচিকাণ্ডে নিহতদের পরিবারের কাছে এদিন মুখ্যমন্ত্রীর যাওয়ায় ও প্রতিবাদে সোচ্চার হওয়া নিয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘শীতলকুচি নিয়ে যারা এখনও পড়ে আছে, তারা আসলে ভোটে হেরে গিয়েছে। আমরা অনেক এগিয়ে গিয়েছি।’
দিলীপ আরও বলেন, বর্ধমানেও সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কেউ ভোটদানে বাধা দিতে পারবে না বলে দাবি করেন তিনি। পাশাপাশি নির্বাচন কমিশনের শোকজের জবাব মঙ্গলবার তিনি দিয়ে দিয়েছেন বলেও জানিয়ে দেন দিলীপ।

Advt

 

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...