Friday, June 26, 2026

মেয়েদের জন্য স্কুল-কলেজে বিনা খরচায় শিক্ষাদানের ব্যবস্থা করবে বিজেপি, বললেন স্মৃতি ইরানি

Date:

Share post:

মালদা জেলার ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে আজ দুপুরে মালদা জেলা সদরে এক রোডশো করেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী স্মৃতি ইরানি। মুখ্য ডাক ঘরের সামনে থেকে রোড শো শুরু হওয়ার আগে তাঁর ভাষনে স্মৃতি বলেন, বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে এই রাজ্যের সর্বাঙ্গীন উন্নতির পাশাপাশি মহিলাদের সম্মান, শিক্ষা, সুরক্ষা দানের দিকগুলো বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হবে । তিনি বলেন এখানে গরীব বিধবা মহিলাদের প্রতি মাসে তিন হাজার টাকা ভাতা দেওয়া হবে। সেইসঙ্গে মেয়েদের জন্য বিদ্যালয় ও কলেজে বিনা খরচে শিক্ষা দানের ব্যবস্থা করা হবে। স্মৃতি ইরানি বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন। এই রোড শো শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...