Friday, June 26, 2026

নিষেধাজ্ঞা উঠতেই কমিশনের নাম নিয়ে বিতর্কিত মন্তব্য রাহুলের

Date:

Share post:

কেন্দ্রীয় বাহিনী ওপর হামলা হলেই গুলি চলবে। কমিশনের প্রতিনিধি আমার কথাই বলছেন। নিষেধাজ্ঞা উঠতেই ফের হুঙ্কার দিলেন বিজেপি ( bjp) প্রার্থী রাহুল সিনহার(rahul sinha) । তিনি বলেছেন, ‘বিবেক দুবে বলে দিয়েছেন, বাহিনীর ওপর হামলা হলে গুলি চলবে। অর্থাৎ, আমার কথাই বলছেন বিবেক দুবে।  বাহিনীর ওপর হামলা হলে গুলি চালানোই উচিত’।

তৃণমূল (tmc) নেতা তথা প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, নির্বাচন কমিশন  নিষেধাজ্ঞা জারি করার পরও কোথাও তিনি গরু নিয়ে চাষবাস করেছেন, কোথায় দোকানে দোকানে গিয়ে ভোট চেয়েছেন রাহুল সিনহা। এই বিষয়ে কমিশনকে জানিয়েছি। উত্তেজনা ছড়াতেই এই ধরণের কথা বলছেন বিজেপি প্রার্থী। এভাবে তিনি নির্বাচন কমিশনকেই কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন।
উল্লেখ্য, শীতলকুচির ঘটনায় মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা রাহুল সিনহার ভোটের প্রচারে গত মঙ্গলবার  ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা  জারি করেছিল নির্বাচন কমিশন।গত মঙ্গলবার ১২ টা থেকে আজ বৃহস্পতিবার বেলা ১২ টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল। কেন্দ্রীয় বাহিনীকে উস্কানি ও প্ররোচণামূলক মন্তব্যের কারণেই রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন।সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরই বিজেপির এক প্রচার সভায় ভাষণ দিতে গিয়ে ফের হুঙ্কার দেন রাহুল সিনহা।
শীতলকুচিতে গত শনিবার রাজ্য বিধানসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোট চলাকালে একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়। এ ব্যাপারে রাহুল সিনহা বলেছিলেন, চার জন কেন, আট জনকে গুলি করলেও ক্ষতি ছিল না।

আরও পড়ুন:মেয়েদের জন্য স্কুল-কলেজে বিনা খরচায় শিক্ষাদানের ব্যবস্থা করবে বিজেপি, বললেন স্মৃতি ইরানি

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...