Friday, April 3, 2026

মানা হচ্ছে না দূরত্ব-বিধি, মুখে নেই মাস্ক, দক্ষিণেশ্বর মন্দিরে চলছে পুজো

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার দেশবাসী। গত বছর ঠিক এমন সময় করোনা চিত্রটা খানিকটা হলেও আলাদা ছিল। ছিল না ২ লক্ষ আক্রান্তের সংখ্যা। তবে গোটা দেশজুড়ে করোনা মহামারির জেরে চলছিল লকডাউন। বন্ধ ছিল সমস্ত মন্দিরের গেট। তবে এবছর এমনটা হয়নি। করোনার বাড়বাড়ন্ত থাকলেও, পয়লা বৈশাখের পুজোয় ব্যস্ত ভক্তরা। খোলা দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। করোনা অতিমারির মধ্যেও মন্দিরে হাজির ভক্তরা।

তবে অন্যান্য বছরের তুলনায় দক্ষিণেশ্বর মন্দির চত্বর এবছর অনেকটাই ফাঁকা। যারা পুজো দিতে আসছেন, মন্দির প্রবেশ পথে তাদের থার্মাল স্ক্যানিং করা হচ্ছে। মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু মন্দিরে ঢোকার পর অনেকের মুখেই আর মাস্ক দেখতে পাওয়া যাচ্ছে না। অনেক মানুষ মাস্ক খুলেই ঘুরে বেরাচ্ছেন। এমনকি পুজোর লাইনে মানা হচ্ছে না দূরত্ব বিধিও।

আরও পড়ুন-বন্ধ গর্ভগৃহ, নয়া পদ্ধতিতে তারকেশ্বরে জল ঢাললেন ভক্তরা

সচেতনতার অভাব যে মানুষের এখনও আছে তা আরও একবার প্রমাণ হল এই পয়লা বৈশাখের দিনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৩৯ জন। এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ হাজার। গত বছর একদিনে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পার করেনি। পরিসংখ্যান বলছে করোনার প্রথম ঢেউয়ে এতটা ভয়াবহ হয়নি। করোনার দ্বিতীয় ঢেউ যে কতটা সাংঘাতিক তা স্পষ্ট আক্রান্তের সংখ্যায়। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১,০৩৮।

Advt

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...