Saturday, April 4, 2026

বাংলা নববর্ষে বঙ্গবাসীকে শুভেচ্ছা বার্তা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

Date:

Share post:

বাংলা নববর্ষে (Bengali New Year) বঙ্গবাসীকে বাংলায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime minister Narendra Modi)। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও ( president of india Ram nath kovind)এদিন বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সকলের সুস্বাস্থ্য, সুস্থ জীবন এবং মঙ্গল কামনা করেছেন রাষ্ট্রপতি।

নববর্ষ উপলক্ষে এ দিন সকালেই শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী৷ তবে ভোট আবহে বাদ যায়নি ভোটের প্রচারও। তাই ট্যুইট বার্তার সঙ্গে বাংলায় বিজেপির নতুন একটি থিম সং-ও শেয়ার করেছেন মোদি৷ প্রধানমন্ত্রীর বার্তায় বলা হয়েছে, ‘এবার বাংলায় মোদি সরকার, এবার বাংলায় বিজেপি সরকার৷ পুণ্যভূমি পশ্চিমবঙ্গে নববর্ষে নতুনের সূচনা হোক, রাজ্য প্রগতির পথে এগিয়ে যাক৷’ প্রায় সাড়ে তিন মিনিটের এই ভিডিওটিতে উজ্জ্বলা যোজনা থেকে আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রীয় প্রকল্পগুলির কথা রয়েছে৷ আবার সোনার বাংলার কথাও আছে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...