Saturday, March 14, 2026

প্রচার পর্ব শেষের পরেও বারপুজোর মাধ্যমে জনসংযোগ! কামারহাটি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ

Date:

Share post:

আগামী ১৭ এপ্রিল শনিবার রাজ্যে পঞ্চম দফা ভোটগ্রহণ। এই পর্বে অন্যতম নজরকাড়া কেন্দ্র উত্তর ২৪ পরগনার কামারহাটি (Kamarhati)। যেখানে তৃণমূলের (TMC) হেভিওয়েট প্রার্থী মদন মিত্রের (Madan Mitra) সঙ্গে লড়াই সিপিএমের (CPIM) সায়নদীপ মিত্র (Sayandip Mitra) ও বিজেপির (BJP) অনিন্দ্য (রাজু) বন্দ্যোপাধ্যায়ের। গতকাল, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় কামারহাটি-সহ পঞ্চম দফার সমস্ত কেন্দ্রে প্রচার শেষ হয়েছে। এবার ৭২ ঘন্টা আগে প্রচার শেষের নির্দেশ জারি করেছিল নির্বাচন কমিশন (EC)।

কিন্তু বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনের এই নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে। আজ, পয়লা বৈশাখের (Poila Boishakh) সকালে এলাকার খুদে ফুটবলারদের নিয়ে একটি ক্লাবের মাঠে বারপুজো (Bar Puja) করে বিতর্কে জড়ালেন কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় (Raju Banerjee)। রীতিমত পুরোহিত ডেকে হইহই করে ঢাকঢোল পিটিয়ে বারপুজো করা হয়। তৃণমূল বিষয়টিকে “প্রচার” ও “জনসংযোগ” হিসেবে দেখছে। কারণ, বার পুজোকে কেন্দ্র করে কিছু জনসমাগম হয়েছিল সেখানে। এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে ঘাসফুল শিবির।

রাজুর ব্যাখ্যা, “পয়লা বৈশাখ ফুটবল ক্লাবগুলি বারপুজো করে। আমি খেলার মাঠের ছেলে। প্রতিবছরই আসি। এবারও এসেছি। এর সঙ্গে রাজনীতি গুলিয়ে ফেলা ঠিক নয়। আমি এখানে ভোট নিয়ে একটাও কথা বলিনি।”

অন্যদিকে তৃণমূল প্রার্থী মদন মিত্রের বক্তব্য, “নির্বাচন কমিশন দেখিয়ে দিয়েছে কীভাবে পক্ষপাতিত্ব করা যায়। প্রচার শেষ হয়ে যাওয়ার পর কাল রাতে লোকজনকে তাড়া করেছে পুলিশ। আর আজ পুজো হচ্ছে। তার মধ্যেও বিজেপি প্রকাশ্যে মিটিং করেছে। বাড়ি বাড়ি গিয়েছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীর উপরে পদক্ষেপ নিতে পারে তাহলে রাজু এমন কী নেতা? প্রচার শেষ হওয়ার পর বুক ফুলিয়ে বারপুজো করছে। নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছে। কিন্তু কোনও লাভ হচ্ছে না। যা করার ভোটের দিন জনগনই করবে। ওইদিন কামারহাটিতে খেলা হবে।”

আরও পড়ুন:‘অনুপ্রবেশ’ নিয়ে অমিত শাহের মন্তব্যে চটে লাল হাসিনা সরকার, নিন্দা বাংলাদেশের বিদেশমন্ত্রীর

Advt

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...