Saturday, June 13, 2026

শীতলকুচি কাণ্ড: বিজেপি নেতা সায়ন্তন বসুকে শো-কজ কমিশনের, ২৪ ঘন্টার মধ্যে জবাব তলব

Date:

Share post:

শীতলকুচি কাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনা নিয়ে বিতর্কিত ব উস্কানিমূলক মন্তব্যের জেরে এবারবিজেপি নেতা সায়ন্তন বসুকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে বিজেপি নেতাকে।

ঠিক কী বলেছিলেন সায়ন্তন বসু?

শীতলকুচির ঘটনা নিয়ে সম্প্রতি এক নির্বাচনী সভায় ধুপগুড়ির সভায় সায়ন্তন বসু বলেন, ”খেলা বেশি খেলতে যেও না,শীতলকুচির খেলা খেলে দেব। সকাল বেলা আনন্দ বর্মনকে মেরে দিল। প্রথম ভোট দিতে গিয়েছিল। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, ৪ ঘণ্টার মধ্যেই ৪টে কে রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে।”

বিখ্যাত “সোলে” সিনেমার ডায়লগ উদ্ধৃতি টেনে বিজেপি নেতার মন্তব্য ছিল, “এক মারোগে তো চার মারেঙ্গে, শীতলকুচিতেও তাই হয়েছে। বেশি বাড়াবাড়ি করলে আগামী ৪ দফায় আরও ১৬টি শীতলকুচি হবে। প্রস্তুত থাকুন।” ওখানেই শেষ নয়, বরানগরের এক সভাতেও ওই একই মন্তব্য করেন সায়ন্তন।

আরও পড়ুন- দিলীপ ঘোষের প্রচারে ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি কমিশনের

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...