Saturday, June 20, 2026

দিলীপ ঘোষের প্রচারে ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি কমিশনের

Date:

Share post:

দিলীপ ঘোষের প্রচারে 24 ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন । আজ সন্ধে ৭ টা থেকে আগামীকাল সন্ধে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচার করতে পারবেন না তিনি ৷গত ১৩ এপ্রিল নির্বাচনী আচরণ বিধি ভাঙার কারণে দিলীপ ঘোষকে শোকজ করেছিল নির্বাচন কমিশন । গতকাল তার উত্তর দেন তিনি । তিনি জানান, দেশের একজন দায়িত্ববান নাগরিক হিসেবে নির্বাচন কমিশনকে শ্রদ্ধা করেন । তিনিও চান শান্তিপূর্ণভাবে নিরপেক্ষ নির্বাচন হোক । প্রার্থীদের উপর হামলা না হোক । কিন্তু নির্বাচনকে ঘিরে অশান্তি রাজ্যের মানুষ দেখেছে । নির্বাচনী প্রক্রিয়ায় এমন হিংসা দেশের অন্য কোনও রাজ্য দেখেনি ।
দলের রাজ্য সভাপতির হওয়ার দরুণ দলের কার্যকর্তাদের এবং ভোটারদের সাহস জোগানো আমার কর্তব্য । আদর্শ আচরণবিধি ভঙ্গ করার কোনও উদ্দেশ্য তাঁর নেই । যদি তা করে থাকেন তার জন্যে তিনি দুঃখিত । ভবিষ্যতে তিনি এ বিষয়ে সতর্ক থাকবেন ।
যদিও কমিশন তার এই উত্তরে সন্তুষ্ট হতে পারে নি। এরপরই কমিশন জানান, উস্কানিমূলক মন্তব্যের জন্য নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দিলীপ ঘোষের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হল । বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে শুক্রবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত কোনওরকম প্রচার করতে পারবেন না তিনি ।

Advt

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...