Saturday, June 13, 2026

করোনার দাপটে অনিশ্চিত প্রধানমন্ত্রীর বাকি সভা! চিন্তায় গেরুয়া শিবির

Date:

Share post:

রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছ করোনা। হু হু করে বাড়ছে সংক্রমণ। করোনা আবহেই রাজ্যে চলছে ভোটগ্রহণ। চার দফায় ভোটগ্রহণ শেষ হয়েছে।

এখনো বাকি চার দফার ভোটগ্রহণ।

বাকি ভোটের আগে ৩টি সফরে মোট ৬টি সমাবেশ করার কথা প্রধানমন্ত্রীর। করোনার বাড়বাড়ন্তের জেরে সেই সভা কীভাবে সম্পন্ন হবে তা নিয়ে চিন্তায় বিজেপি। সেই ক্ষেত্রে পরিকল্পিত কর্মসূচি ঠিকঠাক ভাবে পালন করা যাবে নাকি তা নিয়েও চিন্তায় গেরুয়া শিবির।

আরও পড়ুন- শীতলকুচি কাণ্ড: বিজেপি নেতা সায়ন্তন বসুকে শো-কজ কমিশনের, ২৪ ঘন্টার মধ্যে জবাব তলব

করোনার প্রভাবে একাধিক বদল আসতেও পারে প্রধানমন্ত্রীর প্রচারে। সেই সভা কী ভাবে করা যায় তা নিয়ে ইতিমধ্যেই সতর্ক রাজ্য বিজেপি। মোদি, শাহ, রাজনাথের মতো প্রথম সারির কেন্দ্রীয় নেতাদের সংস্পর্শে যাঁরা আসেন তাঁদের সভার আগের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক। এখন সেই নিয়মে আরও কড়াকড়ি করার চিন্তা করছে গেরুয়া শিবির। কিন্তু সমাবেশে যোগ দেওয়া কর্মী, সমর্থকদের জন্যে কী ব্যবস্থা নেওয়া হবে?‌ এই প্রশ্নের উত্তরে রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানান, ‘আপাতত শনিবারে যে দু’টি সমাবেশ রয়েছে তার আয়োজনে আমার সতর্ক রয়েছি। সর্বত্র পর্যাপ্ত পরিমাণে মাস্ক ও স্যানিটাইজার রাখা হচ্ছে। সমাবেশে স্বেচ্ছাসেবকদের বলা হয়েছে, সমাবেশে আসা মানুষদের মাস্ক পরা নিয়ে নিশ্চিত করতে চাইছে গেরুয়া শিবির।

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...