Sunday, June 21, 2026

শীতলকুচি-কাণ্ডে CBI তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা অধীর চৌধুরির

Date:

Share post:

আগেই তিনি বলেছিলেন CBI তদন্তের কথা৷ এবার শীতলকুচি-কাণ্ডে CBI তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টে মামলাও করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীররঞ্জন চৌধুরি।

শুক্রবার এই মামলা দায়ের করে CBI তদন্তের পাশাপাশি নিহতদের ক্ষতিপূরণের দাবিও করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীর চৌধুরি বলেছেন, ‘‘৪ জন মানুষের মৃত্যু হল। অথচ তা নিয়ে দু’টো রাজনৈতিক দলের তরজা চলছে। সে কারনেই সত্যি সামনে আনতে CBI তদন্তের এই দাবি।’’
অধীর চৌধুরি বক্তব্য, “শীতলকুচি-কাণ্ডের তদন্তের এক্তিয়ার নেই রাজ্য পুলিশের CID-র। গুলি যেহেতু চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী, তাই নিরপেক্ষ তদন্তের জন্য CBI-কেই ডাকা উচিত৷”
এদিকে, শীতলকুচি কাণ্ডের তদন্তভার CID ইতিমধ্যেই নিয়েছে৷ বিশেষ তদন্তকারী দল বা SIT-ও গঠন করেছে CID দফতর৷ CID তদন্ত প্রসঙ্গে অধীর চৌধুরি বলেছেন, ‘‘CID তদন্তের উপর ভরসা নেই। CBI তদন্ত করলে সত্যি সামনে আসবে।’’

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল কোচবিহারের মাথাভাঙা থানার অন্তর্গত শীতলকুচিতে ২টি আলাদা বুথে গুলিচালনায় মোট ৫ জন নিহত হন।

Advt

 

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...