Sunday, June 21, 2026

PNB scam:নীরব মোদিকে ভারতে ফেরাচ্ছে ব্রিটেন, জানালেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

Date:

Share post:

আদালতের লড়াই আগেই হেরেছিলেন। এবার ব্রিটিশ সরকারও জানিয়ে দিল, পলাতক হীরে ব্যবসায়ী নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণ করা হবে। শুক্রবার ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী (UK home minister) প্রীতি প্যাটেল মোদিকে ভারতে প্রত্যর্পণের (extradition) ঘোষণা করেন। এর ফলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) কয়েক হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে (scam) অভিযুক্ত নীরব মোদির (nirav modi) ভারতে ফেরা ও বিচারব্যবস্থার মুখোমুখি হওয়া এখন সময়ের অপেক্ষা। ভারতে ফেরার পর মুম্বইয়ের আর্থার রোড জেলের ১২ নম্বর ব্যারাক অভিযুক্ত শিল্পপতির ঠিকানা হতে চলেছে। বর্তমানে অন্য আরেকটি আর্থিক তছরুপের মামলায় ব্রিটেনের জেলে রয়েছেন নীরব মোদি।

ব্রিটেনের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি না থাকার সুযোগ নিয়েই ভারত থেকে পালিয়ে ব্রিটেনে আশ্রয় নিয়েছিলেন নীরব মোদি। ভারতে যাতে তাঁকে ফেরানো না হয় সেজন্য আর্জি জানিয়ে এদেশে মানবাধিকার লঙ্ঘন ও জেলে অব্যবস্থার অভিযোগ তোলেন তিনি। এমনকি বর্তমান কোভিড পরিস্থিতিতে মুম্বইয়ের জেলে তাঁর জীবন সংশয়ের আশঙ্কা আছে বলেও উল্লেখ করেন। কিন্তু এসব যুক্তিতে আমল দেয়নি ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার কোর্ট। বন্দি সুরক্ষার বিষয়ে ভারত সরকারের বক্তব্য জানার পর ৮৩ পাতার রায়ে নীরব মোদির অভিযোগ উড়িয়ে প্রত্যর্পণের পক্ষে রায় দিয়েছিলেন জেলা বিচারক স্যামুয়েল গুজ। এখন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পর নীরব মোদির আনুষ্ঠানিক প্রত্যর্পণ সময়ের অপেক্ষা বলে মনে করছে ভারত সরকার।

Advt

 

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...