Sunday, June 21, 2026

শীতলকুচি-কাণ্ডের CID রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

Share post:

শীতলকুচির (Sitalkuchi) ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট ( Kolkata Highcourt) ৷ এই ঘটনার তদন্ত ভার CID-র হাতে। আগামী ৫ মে’র মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করতে হবে CID-কে।

শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী ৫ মে-এর মধ্যে জানাতে হবে কীভাবে ঘটল এই ঘটনা। এই মুহুর্তে ঘটনার তদন্ত কোন পর্যায়ে, তাও রিপোর্টে উল্লেখ করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি৷
শীতলকুচিকাণ্ড নিয়ে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলাতেই এই নির্দেশ দিয়েছে আদালত৷

গত ১০ এপ্রিল রাজ্যের চতুর্থ দফার ভোট রক্তাক্ত হয় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যুর ঘটনায়৷ সেই ঘটনার সঙ্গে যুক্তদের শাস্তি চেয়ে হাইকোর্টে রুজু হয় জনস্বার্থ মামলা। ওই মামলার শুনানিতে এদিন আদালতে সরকারি আইনজীবী জানান, কোচবিহারের মাথাভাঙা থানায় শীতলকুচি-কাণ্ডের FIR করা হয়েছে। তদন্তের দায়িত্ব নিয়েই CID মাথাভাঙা থানা থেকে এই ঘটনার সব নথিপত্র চেয়ে পাঠিয়েছে৷

Advt

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...