Sunday, June 21, 2026

একই বেডে একাধিক করোনা রোগী, ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ, ভয়াবহ অবস্থা দিল্লির হাসপাতালের

Date:

Share post:

দ্বিতীয় ঢেউয়ে আরও বেশি শক্তিশালী করোনা। এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। পুরনো সমস্ত রেকর্ড ভেঙে প্রত্যেকদিন দেশে করোনায় আক্রান্ত হচ্ছেন ২ লক্ষের বেশি মানুষ। এর মধ্যে দিল্লির অবস্থা মারাত্মক ভয়াবহ। হাসপাতালে নেই বেড। এক বেডে কখনও দু’জন আবার কখনও তিন জন করোনা রোগী। অক্সিজেনের অভাব। ভেন্টিলেটরের অভাব। অনেক মানুষের আবার বিনা চিকিৎসায় মৃত্যুর খবর শোনা যাচ্ছে। জানা যাচ্ছে, ওয়ার্ডের মধ্যেই ঘণ্টার ঘণ্টা ধরে পড়ে থাকছে করোনায় আক্রান্ত মৃতদেহ। মৃতের সদস্যরা দেহ পাচ্ছেন না বলেও অভিযোগের কথা জানা যাচ্ছে।

দিল্লির লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতাল এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে বড় কোভিড হাসপাতাল। সেখানে রয়েছে ১৫০০ টি বেড। তারপরেও হাহাকার বেডের। ভয়াবহ অবস্থা রাজধানীর। হাসপাতালের বাইরে ভর্তি হওয়ার অপেক্ষায় দীর্ঘক্ষণ বসে করোনা রোগীরা। অ্যাম্বুলেন্সের দীর্ঘ লাইনের জেরে অনেকেই রিক্সা বা অটোয় কেউ কেউ আবার বাসে চেপেই হাসপাতালে আসছেন।

আরও পড়ুন-মাস্ক না পরলে জরিমান ১০,০০০ টাকা! করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ উত্তরপ্রদেশ সরকারের

লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর সুরেশ কুমারের কথায়, “প্রথমে আশঙ্কাজনক রোগীদের জন্য ৫৪টি বেড ছিল, তারপর তা বাড়িয়ে ৩০০টি করা হয়। কিন্তু এখন সেটাও যথেষ্ট নয়। পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। তিনি আরও জানান, “শুধুমাত্র বৃহস্পতিবারই হাসপাতালে ১৫৮ জন নতুন করোনা আক্রান্ত ভর্তি হয়েছেন। তাদের মধ্যে প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। নতুন প্রজাতি প্রচণ্ড দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। মানুষও স্বাস্থ্যবিধি মানছেন না। যার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।”

Advt

Related articles

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...