Friday, April 3, 2026

মাস্ক না পরলে জরিমান ১০,০০০ টাকা! করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ উত্তরপ্রদেশ সরকারের

Date:

Share post:

করোনা সংক্রমণে লাগাম টানতে কড়া পদক্ষেপ নিল উত্তরপ্রদেশের সরকার। শনিবার রাত ৮ থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত। সেইসঙ্গে মাস্ক না পরলে প্রথমবার এক হাজার ও দ্বিতীয়বার এই নিয়ম ভাঙলে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ যোগী সরকারের। অর্থাৎ রবিবার সে রাজ্যে চলবে লকডাউন।

উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, আগামী রবিবার রাজ্যের সমস্ত বাজার, অফিস, জিম, অডিটোরিয়াম ও সিনেমা হল বন্ধ থাকবে। এদিন গোটা রাজ্যজুড়ে হবে স্যানিটাইজেশনের কাজ। অত্যাবশ্যক পরিষেবাগুলিকে লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে। দেশের যে দশটি রাজ্যে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, সেগুলির মধ্যে রয়েছে রয়েছে উত্তরপ্রদেশও। বৃহস্পতিবার উত্তরপ্রদেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২২,৪৩৯।

আরও পড়ুন-ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে রাজ্যে ভোট, কড়া নির্দেশ জারি হাইকোর্টের

বৃহস্পতিবার যোগী আদিত্যনাথ টুইট করে বলেন,’উত্তরপ্রদেশের লখনউ, প্রয়াগরাজ, বারাণসী, কানপুর নগর, গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাজ, মেরঠ ও গোরখপুরের মতো ১০টি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজারের বেশি। এই জেলাগুলিতে রাত ৮ থেকে সকাল ৭টা পর্যন্ত জারি থাকবে নৈশ কার্ফু।’ বৃহস্পতিবার উত্তরপ্রদেশ সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছিল, ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে সে রাজ্যের স্কুল। ইতিমধ্যেই পিছিয়ে দেওয়া হয়েছে বোর্ডের পরীক্ষা।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ২,১৭,৩৫৩। মৃত্যু হয়েছে ১১৮৫ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,১৮,৩০২ জন ৷ সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১,৪২,৯১,৯১৭ জন। দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৫,৬৯,৭৪৩।

Advt

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...