Tuesday, June 23, 2026

ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে রাজ্যে ভোট, কড়া নির্দেশ জারি হাইকোর্টের

Date:

Share post:

রাত পোহালেই রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। ওদিকে উর্ধ্বমুখী করোনাগ্রাফ৷ শনিবারের ভোটের আগেই নির্বাচন নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের (High Court)।

শুক্রবার এক কোভিড- মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শুধুমাত্র পুলিশ দিয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নেতা এবং সাধারণ মানুষ, দু’পক্ষের সচেতনতা প্রয়োজন। রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক হতে হবে। রাজনৈতিক দলগুলির ভূমিকায় একইসঙ্গে অসন্তোষও প্রকাশ করেছে হাইকোর্ট। এদিনের সর্বদলীয় বৈঠকে এই বার্তা রাজনৈতিক দলগুলির কাছে পৌঁছে দিতে বলা হয়েছে কমিশনকে।

প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পাশাপাশি নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, করোনা- বিধি মেনে সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে হবে পঞ্চম দফার নির্বাচন। পঞ্চম দফার নির্বাচন কোথায় কীভাবে হল, সোমবার তার একটি সার্বিক রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

ভোটের বাংলায় আকাশছোঁয়া করোনা সংক্রমণ৷ বাম দলগুলি বড় জমায়েত বাতিল করার কথা ঘোষণা করলেও এই আশঙ্কাজনক পরিস্থিতিতে অনেক ক্ষেত্রেই করোনাবিধি লঙ্ঘন করে প্রচার চালিয়ে যাচ্ছে বাকি রাজনৈতিক দলগুলি। দলগুলির এই ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আইন বা পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে সচেতন হতে হবে।

ভোটপ্রক্রিয়া শুরুর সময়ই নির্বাচন কমিশন করোনা বিধি তৈরি করে জানিয়েছিলো, প্রচারের সময় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক৷ দূরত্ব বিধিও অমান্য করা যাবে না৷ এই গাইডলাইন মানছেনা কোনও দলই৷ তারপরই করোনা প্রোটোকল মেনে চলার নির্দেশ জারির আবেদন জানিয়ে হাইকোর্টে দায়ের হয়েছে ৩ মামলা। সোমবার দুপুরে করোনা সংক্রান্ত সব মামলায় শুনানি হবে।

আরও পড়ুন:বিজেপি মিথ্যে কথা বলে: কটাক্ষ মমতার

Advt

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...