Friday, June 26, 2026

মুসলিম বিধায়ক শিব মন্দিরে পুজো দেওয়ায় গ্রেফতারের দাবি তুলল বিজেপি

Date:

Share post:

শিবের মন্দিরে পুজো দিয়ে বিপাকে কংগ্রেসের মুসলিম বিধায়ক। ঝাড়খণ্ডের বিধায়ক কংগ্রেসের ইরফান অনসারি শিবের ভক্ত। ভোট এলেই তিনি বৈদ্যনাথ ধামে পুজো দেন
এবারও তার ব্যতিক্রম হয়নি । কিন্তু হিন্দুদের মন্দিরে কেন একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রবেশ করেছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা নিশিকান্ত। তিনি বলেছেন , আজ পর্যন্ত কোনও মুসলিম ওই মন্দিরে প্রবেশ করেনি। ঠিক যেমন মক্কার কাবায় অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ । তেমনি বাবার ধামে নিয়ম আছে , শুধুমাত্র হিন্দুরা প্রবেশ করতে পারবেন । নিয়মভঙ্গ করার জন্য মুসলিম বিধায়কের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। নিশিকান্ত যতই অভিযোগ করুন না কেন, বৈদ্যনাথ ধাম কর্তৃপক্ষ কিন্তু এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তাদের বক্তব্য, ভক্তের কোনও জাত ধর্ম হয়না। তাই বাবা সবার। কে তার কাছে আসবেন তা ঠিক করে দেওয়ার আমরা কেউ নই। ভগবান শুধু চান ভক্তের শুদ্ধ ভক্তি।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...