Tuesday, June 23, 2026

রাজ্যে করোনা ছড়াচ্ছে বিজেপি: নবদ্বীপের সভায় অভিযোগ মমতার

Date:

Share post:

রাজ্যে করোনা ছড়াচ্ছে বিজেপি। বহিরাগতদের এনে ভাইরাস ছড়ানো হচ্ছে। নবদ্বীপের প্রচার সভায় থেকে এই অভিযোগ করলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ বিষয়ে কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

মমতা বলেন, “বাংলায় কোভিড ছড়াবেন না প্রধানমন্ত্রী”। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর সভার প্যান্ডেল তৈরি করতে বাংলার বাইরে থেকে লোক আনা হচ্ছে। তাঁরাই করোনা ছড়াচ্ছেন বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী। যাঁরা এ রাজ্যের বাসিন্দা নন, তাঁদের আসার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন মমতা।

তৃণমূল নেত্রী অভিযোগ করেন, লড়াইয়ে না পেরে করোনা ছড়াচ্ছে বিজেপি (Bjp)।

মুখ্যমন্ত্রী বলেন, ছ মাস আগে কোভিড ছিল না। তখন বিনামূল্যে টিকা দেওয়ার অনুমতি চেয়েছিলেন। কিন্তু সেই অনুমতি দেননি নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি উদ্যোগ নিয়ে যে কটা ভ্যাকসিন (Vaccine) পেয়েছেন তা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:মুসলিম বিধায়ক শিব মন্দিরে পুজো দেওয়ায় গ্রেফতারের দাবি তুলল বিজেপি

Advt

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...