Friday, April 3, 2026

মুক্তির অপেক্ষা ৮/১২, প্রত্যাশা বাড়িয়ে দিলেন কিঞ্জল

Date:

Share post:

আগামী বছর স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি। দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অংশ মানুষের কাছে তুলে ধরতে প্রযোজক অভিনেতা কান সিং সোধা আনতে চলেছে এক নতুন ছবি ৮/১২। স্বাধীনতা সংগ্রামী বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তর অবদানকে মানুষের সামনে তুলে ধরতেই এই ছবি । ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় বড়পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক অরুণ রায়। এই ছবির মুখ্য চরিত্রে হীরালাল সেন খ্যাত অভিনেতা কিঞ্জল নন্দ, নাট্যজগতের পরিচিত মুখ অর্ণ মুখোপাধ্যায়, সুমন বোস ,অনুষ্কা চক্রবর্তী সহ আরও অনেকে।
এ ছবির মূল ভূমিকায় রয়েছেন অভিনেতা কিঞ্জল নন্দ।এর আগে ‘হীরালাল সেন’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। অভিনেতা হিসেবে কিঞ্জল খুবই উচ্চমানের। অরুণ সেনের পরিচালিত এই ছবিতে বিনয় কৃষ্ণ বসু-র চরিত্রকে কিঞ্জল নন্দ পূঙ্খানুপূঙ্খভাবে তুলে ধরেছেন। ‘হীরালাল সেন’-এর চরিত্রে অভিনয় করে অভিনেতা কিঞ্জল বড় সাফল্যের পর বিনয় কৃষ্ণ বসুর চরিত্র ফুটিয়ে তোলা তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। তারপর আবার বিনয় কৃষ্ণ বসুর চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আপ্লুত তিনি। কিঞ্জলের কথায়, “অভিনেতা হিসেবে চরিত্রকেই গুরুত্ব দিয়েছিলাম।”
১৯৩০ খ্রিস্টাব্দের ৮ ই ডিসেম্বর, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। বিনয় বাদল ও দীনেশ এই দিনে ব্রিটিশ পোশাক পরে রাইটার্স বিল্ডিং-এ অভিযান চালান। গুলি করে হত্যা করা হয় অত্যাচারী সিম্পসন কে। ৮/১২ ছবির মধ্যে দিয়ে এই বিষয়বস্তুই তুলে ধরেছেন পরিচালক অরুণ রায়।
৮/১২ ছবির প্রসঙ্গে পরিচালক বলেন, “আমরা ৯/১১ র মতোন একটা দিন মনে রাখতে পারি, কিন্তু ৮/১২ আমাদের স্মৃতি থেকে আজ প্রায় বিলুপ্ত। এই দিন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।”

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...