Monday, April 13, 2026

পাহাড়ের মানুষ দিদিকেই চায়, ভোট দিয়ে বললেন বিমল গুরুং

Date:

Share post:

‘মানুষ পাহাড়ে শান্তি আর উন্নয়নের হয়ে ভোট দেবেন। দিদি সরকার গঠন করবে’। পঞ্চম দফা নির্বাচনের দিন সকালে ভোট দিয়ে এভাবেই নিজের বক্তব্য জানালেন বিমল গুরুং। আপাতত তৃণমূলের জয় এবং দিদির জয় বিমল গুরুংয়ের একমাত্র লক্ষ্য। তবে দিদি যে এবার পাহাড়ে জিতবেনই সে ব্যাপারে বেশ আত্মপ্রত্যয়ী বিমল গুরুং। বিমল গুরুং আসলে ভোট চাইছেন বঞ্চনার বিরুদ্ধে। ১৪ বছর বিজেপির সঙ্গে জোট করেও ১১ জনজাতির তফশিলি স্বীকৃতি জোটেনি। গোর্খাল্যান্ডের দাবি মিটমাট হওয়া  তো বহুদূর। তাই এখন বিমল গুরুংয়ের পাখির চোখ মমতা  বন্দ্যোপাধ্যায়ের জয়। আত্মবিশ্বাসী বিমল বললেন, “আমাদের জয় নিশ্চিত। পাহাড়ের মানুষের সাথে বিজেপি বিশ্বাসঘাতকতা করেছে।। আমাদের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে।”

Advt

 

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...