Saturday, April 4, 2026

‘কুম্ভমেলা প্রতীকী হওয়া উচিত’, অবশেষে করোনা রুখতে টুইট মোদির

Date:

Share post:

‘এবার কুম্ভ মেলা প্রতীকী হওয়া উচিত’। দেশজুড়ে করোনার(coronavirus) দ্বিতীয় ঢেউ যেভাবে ক্রমশ আতঙ্কের কারণ হয়ে উঠেছে এবং এই আবহে কুম্ভ মেলার(Kumbh Mela) ভয়াবহতাকে অনুমান করে শনিবার এমনই টুইট করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

আরও পড়ুন:২ লক্ষের গণ্ডি পেরিয়ে দেশে করোনা সংক্রমণ আড়াই লক্ষ ছুঁই ছুঁই, গত ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু

করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে দেশে। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। ভয়াবহ এই পরিস্থিতির মাঝে চলছে বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব কুম্ভ মেলা। মাস্ক ছাড়া হাজার হাজার সাধু সন্ন্যাসীদের স্নান করতে দেখা যাচ্ছে এই উৎসবে। এই মেলা সুপারস্প্রেডার হিসেবে কাজ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। কোন পরিস্থিতির মাঝেই কুম্ভ মেলা ও করোনার বাড়বাড়ন্ত নিয়ে জুনা আখড়ার স্বামী অভদেশানন্দ গিরির সঙ্গে ফোনে কথা বলেন নরেন্দ্র মোদি। এরপরই টুইট করে তিনি লেখেন, ‘জুনা আখড়ার স্বামী অভদেশানন্দ গিরিকে ফোন করেছিলাম আমি এবং সমস্ত সাধুজদের স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করলাম। সংস্থার সঙ্গে সমস্ত সাধুরাই সহযোগিতা করছেন যতটা সম্ভব।’

পাশাপাশি আরও একটি টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘আমি ওঁদের অনুরোধ করলাম যাতে এবার কুম্ভমেলাকে প্রতীকী বানানো হয়। কোভিডের বিরুদ্ধে আমরা যদি আমাদের লড়াই আরও শক্ত করতে চাই, তাহলে এটাই করতে হবে।’

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...