Sunday, March 22, 2026

ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি, কুম্ভ মেলা নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ আইনজীবী

Date:

Share post:

করোনার(coronavirus) দ্বিতীয় ঢেউয়ে ক্রমশ হাল খারাপ হচ্ছে দেশের। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি আরও উদ্বেগজনক করে তুলেছে হরিদ্বারের কুম্ভ মেলা(Kumbh Mela)। ইতিমধ্যেই সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ জন সাধু। এহেন পরিস্থিতিতে মাঝে এবার কুম্ভ মেলা নিয়ে শীর্ষ আদালতের(Supreme Court) দ্বারস্থ হলেন এক আইনজীবী।

সম্প্রতি সুপ্রিম কোর্টে তিনি আবেদন জানিয়েছেন হরিদ্বারের কুম্ভ মেলায় আসার আমন্ত্রণ জানিয়ে যে সমস্ত বিজ্ঞাপন জারি করা হয়েছিল সরকারের তরফে তা যেন অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হয়। এই মর্মে আদালত যাতে কেন্দ্র ও উত্তরাখণ্ড সরকারকে নির্দেশ দেয় এদিন সেই মর্মে জনস্বার্থ মামলা দায়ের করেন এক আইনজীবী।

আরও পড়ুন:‘কুম্ভ-ফেরত পুণ্যার্থীরা রাজ্যে রাজ্যে করোনা বিতরণ করবে’, বিস্ফোরক মুম্বইয়ের মেয়র

প্রসঙ্গত, সম্প্রতি কুম্ভমেলায় ৩০ জন সাধু করোনা আক্রান্ত হয়েছেন জেনে শনিবার জুনা আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী অদ্ধেশ্বানন্দ গিরিকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সংক্রামিত সাধুদের শারীরিক অবস্থার খোঁজ নেন। পাশাপাশি এই পরিস্থিতিতে প্রতীকী কুম্ভ মেলা অনুরোধ করেন তিনি। পাশাপাশি, প্রধানমন্ত্রীর আবেদন সাড়া দেন স্বামী অদ্ধেশ্বানন্দ গিরিজি। তিনিও হিন্দিতে টুইট করে লেখেন, প্রধানমন্ত্রীর অনুরোধকে সম্মান জানাই। জীবন সুরক্ষিত করা মহান ধর্ম। ধার্মিক মানুষদের কাছে আমার অনুরোধ, আপনারা স্নানের জন্য বিশাল সংখ্যায় জমায়েত করবেন না। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নিয়ম-কানুন পালন করুন।

Advt

Related articles

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...

ISL: ৩ পয়েন্টের লক্ষ্যে অস্কারের ছক বদল! মিনি ডার্বি সম্মানের লড়াই মহমেডানের

চাপের পাহাড়ে থেকেই ISL মিনি ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল- মহমেডান(East Bengal FC vs Mohammedan)। সোমবারের ম্যাচের আগে দু দলই...