Friday, March 27, 2026

রায়গঞ্জে প্রচারের মাঝেই ছন্দপতন, অসুস্থ মহাগুরুকে আনা হল কলকাতায়

Date:

Share post:

প্রধানমন্ত্রীর হাত ধরে ব্রিগেড সমাবেশে গেরুয়া শিবিরে নাম লেখানোর পর থেকেই বিজেপির হয়ে প্রচার করছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। রবিবারসরীয় প্রচার সারতে আজ রায়গঞ্জে রোড শো করেন তিনি। কিন্তু সেখানে রোড শো চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন মহাগুরু। তড়িঘড়ি তাঁকে গাড়ি থেকে নামিয়ে নেওয়া হয়। সেখান থেকে হেলিকপ্টারে করে কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর অসুস্থতায় উদ্বিগ্ন বিজেপির দলীয় কর্মীরা।

ষষ্ঠ দফার ভোটের আগে প্রার্থীকে সঙ্গে নিয়ে রবিবাসরীয় প্রচারে নামেন মিঠুন চক্রবর্তী। এর আগেও গেরুয়া শিবিরে নাম লেখানোর পর থেকেই প্রার্থীদের সমর্থনে সভা করেছেন তিনি। কোথাও কোথাও আবার রোড শোও করেছেন । আজ,রবিবারও ঠাসা কর্মসূচি ছিল মহাগুরুর। তাই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের চণ্ডীতলা থেকে পাঁচ কিলোমিটার রোড শো করার কথা ছিল তাঁর। সময়মত সেখানে পৌঁছে রোড শো শুরু করেন তিনি। জানা গেছে, আজ প্রথম থেকেই অসুস্থতা বোধ করছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা। তাই প্রথমে হুডখোলা গাড়িতে উঠতে চাননি তিনি। কিন্তু নেতা কর্মীদের আবদার রাখতে শারীরিক অসুস্থতা নিয়েই হুডখোলা গাড়িতে উঠে প্রচার শুরু করেন। চণ্ডীতলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরিকে সঙ্গে নিয়ে শুরু হয় শোভাযাত্রা। শারীরিক অসুস্থতার কথা বুঝতেই দেননি কাউকে। রাস্তার দু’ধারে থাকা জনতার উদ্দেশে হাতও নাড়েন তিনি। সঙ্গে নাচতেও দেখা যায় তাঁকে।কিন্তু ২০০ মিটার যেতে না যেতেই ছন্দপতন হয়।  রোদে-গরমে আচমকাই অসুস্থ হয়ে পড়েন মহাগুরু। এরপরই গাড়ি থেকে নামানো হয় মিঠুনকে। তোলা হয় হেলিকপ্টারে। এরপর কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি।

প্রচারের মাঝেই থমকে যান অভিনেতা মিঠুন চক্রবর্তী। মহাগুরুর অসুস্থতার ঘটনায় স্বভাবতই উদ্বিগ্ন গেরুয়া শিবির। তবে তাঁর ঠিক কী হয়েছে তা এখনও জানা যায়নি।

Advt

 

Related articles

কোহলির হাতে নতুন ‘পদ্ম রহস্য’, ট্যাটুতেই জীবনের গল্প!

আইপিএল(IPL) শুরুর আগে চর্চায় বিরাট কোহলি(Virat Kohli)। মাঠের পারফরম্যান্সের মতোই স্টাইলেও আইকন কিং কোহলি, তাঁর শরীরে নজর কাড়ছে...

Lockdown! জল্পনা উড়িয়ে কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী পুরী

লকডাউনের (Lockdown) কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। জল্পনা উড়িয়ে দাবি করলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতির গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী...

আবুধাবির আকাশে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে মৃত্যু ভারতীয়ের!

এক মাস ধরে লাগাতার চলছে পশ্চিম এশিয়ার যুদ্ধ (West Asia conflict)। হামলা, পাল্টা হামলার জেরে প্রাণ যাচ্ছে হাজার...

সিনিয়র দলে খেলার ছাড়পত্র পেলেন, এবার জাতীয় দলে বৈভব?

আইপিএল(IPL) শুরুর আগেই ভারতীয় দলে খেলার ছাড়পত্র পেয়ে গেলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শুক্রবার ১৫ বছর পূর্ণ করলেন...