Saturday, June 13, 2026

২৪ ঘণ্টার জন্য সায়ন্তন বসু এবং সুজাতা মণ্ডল খাঁয়ের ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি কমিশনের

Date:

Share post:

বিজেপি নেতা সায়ন্তন বসু এবং আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁয়ের ভোট প্রচারে ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। সুজাতা মণ্ডল খাঁ রবিবার সন্ধে ৭টা থেকে সোমবার সন্ধে ৭টা পর্যন্ত প্রচারে অংশ নিতে পারবেন না তিনি।

জলপাইগুড়ির বানারহাটে একটি জনসভায় শীতলকুচি কাণ্ড নিয়ে সায়ন্তন বলেন, “খেলা বেশি খেলতে যেও না, শীতলকুচি খেলে দেব৷ জীবনে প্রথমবার ভোট দিতে যাওয়া আনন্দ বর্মনকে হত্যা করেছে ওরা। সে বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখের ভাই ছিল। আমরা এর পর আর অপেক্ষা করব না। চার জনকে ইতিমধ্যেই স্বর্গে পাঠানো হয়েছে। শোলে সিনেমায় একটা ডায়লগ ছিল যদি আপনাদের মনে থাকে, তুমি একটা মারলে আমরা চারটে মারবো। শীতলকুচি তার সাক্ষী থাকল। তোমরা একটা মারলে, আমরা চারটে মারবো।” শীতলকুচিতে সিআইএসএফ-এর গুলি চালানোয় মারা গিয়েছিলেন ৪ জন। এই ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্যই তাঁর ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুন-ভাঙড়ের তৃণমূল প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী এজেন্ট নান্নু হোসেন প্রয়াত

আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁয়ের ভোট প্রচারে ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। রবিবার সন্ধে ৭টা থেকে সোমবার সন্ধে ৭টা পর্যন্ত প্রচারে অংশ নিতে পারবেন না তিনি জানিয়েছে কমিশন। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে তফশিলী জাতি সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্য করার জেরে কমিশন সুজাতার ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে বলে খবর।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা রাহুল সিনহার পর সায়ন্তন বসু এবং সুজাতা মণ্ডল খাঁয়ের ভোটপ্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন।

Advt

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...