Thursday, June 18, 2026

কোভিড বেড সংকট রুখতে ৪ সদস্যের টাস্ক ফোর্স গঠন রাজ্য সরকারের

Date:

Share post:

বেড়েই চলেছে করোনা সংক্রমণ। বাংলায় বেসরকারি হাসপাতালে কোভিড বেড নেই। এবার সেই কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টাস্ক ফোর্স গঠন করল পশ্চিমবঙ্গ সরকার। চার সদস্যের এই টাস্ক ফোর্সের নেতৃত্বে রয়েছেন স্বাস্থ্যসচিব সঞ্জয় বনশল।

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। এরই মধ্যে রাজ্যে বেসরকারি হাসপাতালগুলিতে চরম বেডের সংকট দেখা দিয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে কোভিড বেড রয়েছে ৩১৭০ টি। যার বেশিরভাগ ভর্তি হয়ে গিয়েছে। এর মধ্যে ফাঁকা রয়েছে মাত্র ৬০০ টি বেড। এই পরিস্থিতিতে রাজ্যে বেসরকারি হাসপাতালগুলিতে কীভাবে কোভিড বেড বাড়ানো যায় তার জন্য রাজ্যের স্বাস্থ্য দফতর বিশেষ টাস্ক ফোর্স গঠন করল।

আরও পড়ুন-‘করোনা মোকাবিলায় সকলকে একজোট হয়ে লড়তে হবে’, টুইট করলেন স্বাস্থ্য মন্ত্রী

স্বাস্থ্যসচিব সঞ্জয় বনশলের নেতৃত্বে ৪ সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য সরকার। এই টাস্ক ফোর্সের মূল কাজ হবে, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসা এবং নন-কোভিড বেডকে রেখে কীভাবে কোভিড বেড বাড়ানো যায় এবং রাজ্য সরকার কীভাবে সহযোগিতা করতে পারে বেসরকারি হাসপাতালগুলিকে তারই রূপরেখা তৈরি করা।

Advt

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...