Friday, April 3, 2026

ভয়াল হচ্ছে করোনা, বাংলায় নির্বাচনী প্রচার শেষপর্যন্ত বাতিলই করলেন রাহুল গান্ধী

Date:

Share post:

বাংলায় ভোটপ্রচারের সব কর্মসূচি বাতিল করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ৷

রাজ্যে সংক্রমণবৃদ্ধি (Corona) নিয়ে উদ্বেগ প্রকাশ করে রবিবার এক টুইটে রাহুল (Rahul Gandhi) জানিয়েছেন, “ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জেরে বাংলায় আমার সমস্ত রাজনৈতিক প্রচার স্থগিত করছি। এই পরিস্থিতিতে বড় বড় রাজনৈতিক সমাবেশের ফল কী হতে পারে, তা ভেবে দেখার জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলিকেও আবেদন করছি।”


আমজনতার কথা মাথায় রেখে এ রাজ্যে আর একটিও রাজনৈতিক সমাবেশ করতে রাজি নন কংগ্রেসের প্রাক্তণ জাতীয় সভাপতি৷ নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাহুল।

রাজ্যে বাকি ৩ দফা নির্বাচনের আগে প্রচারে আসার কথা ছিল রাহুলের। জানা গিয়েছিলো, বাদুড়িয়া, নোয়াপাড়া, মালদহ ও মুর্শিদাবাদে প্রচার করবেন তিনি৷ কিন্তু সংক্রমণের হ জেরে সে সবই বাতিল হয়ে গেলো। এর আগে গোয়ালপোখর, মাটিগাড়া- নকশালবাড়িতে সভা করেছিলেন রাহুল।
রাহুলের কর্মসূচি বাতিল হওয়ায় বাংলায় প্রিয়াঙ্কা গান্ধীর প্রচারও না হওয়ার আশঙ্কাই বেশি বলে মনে করছে বিধান ভবন৷ রাহুলের এই সিদ্ধান্তে কংগ্রেসের শেষলগ্নের
প্রচারে ধাক্কা লাগবে বলেই মনে করছে প্রদেশ কংগ্রেস ৷

Advt

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...