Sunday, May 10, 2026

বেলাগাম করোনা সংক্রমণের জন্য BJP ও নির্বাচন কমিশনকে দুষলেন মমতা

Date:

Share post:

দেশজুড়ে বেলাগাম করোনা পরিস্থিতি। রাজ্যেও একই অবস্থা। জায়গায় জায়গায় চলছে মিটিং-মিছিল জমায়েত। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলছে তারই মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এবার বেলাগাম করোনা সংক্রমণের জন্য ফের BJP ও নির্বাচন কমিশনকে (Election Commission Of India) দুষলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রবিবার নদিয়ার (Nodia) তেহট্টের জনসভা থাকে BJP-কে নিশানা করে মমতা বলেন, ‘করোনা নিয়েই হাওড়ার (Howrah) এক BJP প্রার্থী প্রচার করেছেন। দিল্লির নেতারা করোনা আক্রান্তদের নিয়ে প্রচার করছেন। বহিরাগতদের নিয়ে প্রচারে করোনা ছড়াচ্ছেন BJP নেতারা।’ এরপরই পশ্চিমবঙ্গে ভোটের দফা না কমানোয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘দফা কমালে এভাবে করোনা ছড়াত না। তৃণমূল একদফায় ভোট চেয়েছিল। BJP-র কথা শুনে প্রচারের দিন কমিয়েছে কমিশন। কিন্তু, ভোট একদফায় শেষ করল না।’

আরও পড়ুন-“বিজেপির ৩ গুণ, লুট-দাঙ্গা-মানুষ খুন”, তেহট্টর জনসভা থেকে বাংলাকে রক্ষার আবেদন মমতার

এদিন তৃণমূল সুপ্রিমো আরও বলেন , “এমন অবস্থায় তিন দফা ভোটে বদলে এক দফায় নির্বাচন করার কথা আমরা বলেছিলাম। করল না। উলটে প্রচারের সময় কমিয়ে দিল। আগের দফাগুলোয় ৮-১০ দিন টাইম দিয়েছ। এবার ৪ দফার প্রচারের সময় কমিয়ে দিয়েছে। অর্থাৎ ৪ দিন প্রচার নষ্ট করে দিল। এত যদি সময় কেটে নাও তাহলে একসঙ্গে ভোট করতে পার না কেন? কমিশন বিজেপির ইচ্ছে মতো চলবে? বড় ঘটনা ঘটলে তোমাদের উপরে দায়িত্ব বর্তাবে।”

মোদিকে (PM Narendra Modi) আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “২ জন প্রার্থী আমাদের মারা গিয়েছে। এসব দেখে শুনেও তুমি কমিশন ৩ দফা একদিনে করতে পারলে না? কারণ নরেন্দ্র মোদির মিটিং ছিল না বলে? কলকাতায় সন্ধের দিকে প্রচার হয়। সেখানেও তুমি টাইম কেটে নিয়েছ। বিজেপি বেলায় যা খুশি তাই করছে, আর আমার বেলায় সময় কেটে নিচ্ছ! একটা সিদ্ধান্তে নেওয়ার ক্ষমতা তোমার নেই! তিনটে ভোট একসঙ্গে করা যেত।”

বাংলায় আজ, রবিবার মমতা তিনটি জনসভা করবেন। এরপর দক্ষিণ কলকাতায় র‍্যালি করে উত্তরবঙ্গে যাবেন মমতা।

Advt

Related articles

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...