Monday, April 6, 2026

কলকাতায় আর কোনও বড় জনসভা করবেন না, কোভিড পরিস্থিতিতে সাফ জানালেন মমতা

Date:

Share post:

রাজ্যজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি ক্রমশ খারাপের দিকেই এগোচ্ছে বলে মত চিকিৎসকদের। তার মধ্যেই কোভিড শয্যার আকাল রাজ্যে। এর জন্য ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর গঠন করেছে চার সদস্যের টাস্ক ফোর্স। রবিবার একটি বেসরকারি সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, একুশের বিধানসভা নির্বাচনের প্রচারের ক্ষেত্রে কলকাতায় আর কোনও বড় জনসভা করবেন না তিনি। শুধুমাত্র  বিডন স্ট্রিটে  কলকাতায় একটি জনসভা করবেন। কলকাতার বাকি প্রচার সারা হবে ছোট ছোট র‍্যালি ও পথসভা করে।

করোনা সংক্রমণ উত্তরোত্তর বেড়ে চলায় চিন্তিত তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, “চেষ্টা করব আধ ঘণ্টায় মিটিং শেষ করে দিতে। আর কলকাতায় কোনও বড় সভা করব না। ছোট ছোট  র‍্যালি হবে।”

২৪ ঘণ্টায় রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৮৪১৯ জন। একদিনে মৃত্যু হয়েছে ২৮ জনের। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত কলকাতায়। শেষ ২৪ ঘণ্টায় শহরে করোনা আক্রান্তের সংখ্যা ২১৯৭ জন। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। সেখানে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮৬০ জন। রাজ্যে সুস্থতার হার ৯০,৮৮ শতাংশ। প্রতি ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত গড়ে ১ জন, ঘণ্টায় আক্রান্ত হচ্ছেন ৩৫০ জন।

আরও পড়ুন- ধুন্ধুমার কাণ্ড! দলীয় প্রার্থীর ওপর হামলার জন্য বিজেপিকেই দায়ী করল তৃণমূল

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...