Monday, April 6, 2026

করোনা পরীক্ষা করাবেন না, স্টেশন ছেড়ে পালাচ্ছেন যাত্রীরা, পিছনে একদল চিকিৎসক

Date:

Share post:

দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। তার মধ্যে এ এক অন্যরকম দৃশ্য। করোনা টেস্টে করাবেন, এর জন্য স্টেশন ছেড়ে পালাচ্ছেন যাত্রীরা। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাত্রীরা দৌঁড়ে পালাচ্ছেন এবং তাঁদের পিছনে দৌঁড়চ্ছেন একদল চিকিৎসক। কারণ, তাঁরা পরীক্ষা করাবেন না।

আরও পড়ুন-অতিমারির জের, স্থগিত জেইই মেইন-এর পরীক্ষা

জানা গিয়েছে, ঘটনাটি বিহারের বক্সারের। এই ভিডিও জানাচ্ছে, মানুষের মধ্যে এখনও সচেতনার অভাব রয়েছে। ট্রেনে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যে ফেরা প্রত্যেকের করোনা পরীক্ষা করা হবে বলে সম্প্রতি ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই মতো রেল স্টেশনে প্রত্যেকের করোনা পরীক্ষা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, করোনা টেস্টে এড়ানোর জন্য বহু মানুষ স্টেশন ছেড়ে পালাচ্ছেন।

উল্লেখ্য, দেশের অন্যান্য রাজ্যের মতো বিহারেও বেড়েছে করোনা সংক্রমণ এবং মৃত্যু। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ১৩ জনের।

Advt

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...