Saturday, April 4, 2026

কোভিড মোকাবিলার কাজ কতটা এগোল তা জানতে ভারচুয়াল বৈঠকে মোদি

Date:

Share post:

সারা দেশের পাশাপাশি নিজের লোকসভা কেন্দ্র বারাণসীর করোনা পরিস্থিতি এবং তার মোকাবিলা খতিয়ে দেখতে একটি ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী ( prime minister Narendra Modi)। রবিবার সকালে এই  ভরচুয়াল বৈঠকে (virtual meeting)প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছাড়াও যোগ দিয়েছিলে স্থানীয় প্রশাসনিক আধিকারিক, স্বাস্থ্য আধিকারিক এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা । সকলের বক্তব্য শুনে কোভিড মোকাবিলার ব্যাপারে দীর্ঘ আলোচনা করেন প্রধানমন্ত্রী। বারাণসীতে সংক্রমণ কমাতে কোভিডবিধি আরও কঠোরভাবে পালনের উপর জোর দেওয়ার কথা বলেন মোদি। পাশাপাশি অক্সিজেন সরবরাহ এবং হাসপাতালে করোনার বেড বাড়ানোর কথাও বলেন। বৈঠকে মোদি তাঁর লোকসভা কেন্দ্রের করোনা পরিস্থিতি, আক্রান্ত-মৃতের সংখ্যা সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়া টিকাকরণ প্রক্রিয়ার কতটা অগ্রগতি হয়েছে, চিকিৎসা সরঞ্জাম পর্যাপ্ত রয়েছে কী না, সে সব নিয়েও আলোচনা করেন। স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের কোভিডবিধিতে আরও কড়া অবস্থান গ্রহণের নির্দেশ দেন। সাধারণ মানুষ যাতে সামাজিক দূরত্ববিধি পালন করেন, সবসময় মাস্ক পরে থাকেন সেদিকেও নজর রাখতে রাখতে বলেন

প্রধানমন্ত্রী।

Advt

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...