Monday, April 6, 2026

ধুন্ধুমার কাণ্ড! দলীয় প্রার্থীর ওপর হামলার জন্য বিজেপিকেই দায়ী করল তৃণমূল

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুললেন কল্যাণ চৌবে। মানিকতলার বিজেপি প্রার্থীর অভিযোগ, ডিসিআরসিতে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে আক্রান্ত হয়েছেন তিনি। যদিও তার এই অভিযোগ মানতে চায়নি শাসকদলের স্থানীয় নেতৃত্ব। বরং তাদের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বই এর জন্য দায়ী । যদিও বিজেপি প্রার্থী জানিয়েছেন, প্রথমে দুর্ব্যবহার করার পর অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় । তারপর ৪০-৫০জন তাঁকে হেনস্থা করেছেন।

BJP প্রার্থীর জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে বি টি রোডে। প্রতিবাদে রাস্তা অবরোধ করেন BJP কর্মীরা।জানা যাচ্ছে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে মক পোল দেখতে যান কল্যাণ। তখনই এই ঘটনার সূত্রপাত। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন তিনি ।

তৃণমূল নেতা ব্রাত্য বসু বলেন, জানি না কারা হামলা করেছে, খোঁজ নিয়ে দেখব। হামলা আমরা সমর্থন করি না।’

Advt

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...