Sunday, April 12, 2026

এবার করোনা আক্রান্ত হলেন কৃষ্ণনগর দক্ষিণের তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাস

Date:

Share post:

রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। ৮ দফার মধ্যে ৫ দফা ভোটগ্রহণ হয়ে গিয়েছে বাংলায়। তারমধ্যেই ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণের হার। রাজ্যে আক্রান্ত হচ্ছেন একের পর এক রাজনৈতিক দলের প্রার্থীরা। রবিবার রাজ্যে করোনা আক্রান্ত আরও এক প্রার্থী। সংক্রমিত কৃষ্ণনগর দক্ষিণের তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাস।

গতকাল করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন নন্দীগ্রামের সিপিএম প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায়ের ইলেকশন এজেন্ট নির্মল জানা। এর আগে সামশেরগঞ্জ, জঙ্গিপুরের সংযুক্ত মোর্চার প্রার্থী এবং তৃণমূল নেতা আবদুর রহমান মারা গিয়েছেন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত ৭ প্রার্থী। মৃত্যু হয়েছে কংগ্রেস প্রার্থী রেজাউল হক ও আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর।

আরও পড়ুন-করোনা পরীক্ষা করাবেন না, স্টেশন ছেড়ে পালাচ্ছেন যাত্রীরা, পিছনে একদল চিকিৎসক

শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় প্রায় হাজার আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার ৭১৩ জন হয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যাও বেড়েছে রাজ্যে। দৈনিক মৃত্যুর সংখ্যাও পাল্লা দিয়ে বেড়েছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের। শুধুমাত্র কলকাতাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ২০০০ ছুঁয়েছে।

Advt

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...