Wednesday, March 18, 2026

প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সাহায্য পাইয়ে দেওয়ার নামে বিধবাকে গণধর্ষণ উত্তরপ্রদেশে

Date:

Share post:

প্রায় প্রতিদিন ধর্ষণের মতো নৃশংস অপরাধের জেরে সংবাদ শিরোনামে উঠে এসেছে উত্তর প্রদেশের নাম। সেই ধারা অব্যাহত রেখে এদিন ফের একবার লজ্জায় মুখ ঢাকতে হলো যোগী রাজ্য উত্তর প্রদেশকে(Uttar Pradesh)। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের(Prime Minister relief fund) থেকে অর্থ সাহায্য পাইয়ে দেওয়ার নাম করে এক বিধবা মহিলাকে গণধর্ষণের ঘটনা ঘটলো। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সম্বল জেলার আসমোলি থানার অন্তর্গত নাখাসা গ্রামে।

অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা অর্থসাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে স্থানীয় ব্লক অফিসের কেরানি ও তার বন্ধু ওই বিধবা মহিলাকে গণধর্ষণ করে। পাশাপাশি নথিপত্র তৈরীর জন্য নির্যাতিতার কাছ থেকে ২০০০ টাকাও নেওয়া হয়। বর্তমানে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

নির্যাতিতার তরফে জানানো হয়েছে, এক বছর আগে বিধবা ভাতা নেওয়ার জন্য তিনি ব্লক অফিসে গিয়েছিলেন তখন ঐ যুবকের সঙ্গে তার আলাপ হয়। নিজেকে কেরানি পরিচয় দিয়ে অভিযুক্ত জানায় ৫০০০ টাকা দিলে এসে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মহিলাকে ৫ লক্ষ টাকা পাইয়ে দেবে। শেষ পর্যন্ত ২০০০ টাকা দিতে রাজি হন ওই মহিলা। এরপর এক আধিকারিকের সঙ্গে দেখা করানোর অছিলায় অভিযুক্ত তাঁকে পার্শ্ববর্তী মাদালা গ্রামের একটি আমবাগানে নিয়ে যায়। সেখানেই বন্দুক দেখিয়ে ওই যুবক ও তার এক বন্ধু তাঁকে গণধর্ষণ করে ও ঘটনার ভিডিও তুলে রাখে।

আরও পড়ুন:ভোট মিটতেই অসমে ডি-নোটিস! পদ্ম শিবিরকে তোপ মমতার

শুধু তাই নয় মহিলার আরও অভিযোগ, ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্তরা তাকে একাধিক বার ধর্ষণ করে। বিষয়টি পুলিশকে জানালেও প্রথমে পুলিশ তার অভিযোগ নিতে চায়নি। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন তিনি।

Advt

spot_img

Related articles

টলিউডে শোকের ছায়া, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত চিত্রনাট্যকার ঋতম ঘোষাল!

হৃদরোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় চিত্রনাট্যকার ঋতম ঘোষাল (Renowned Script Writer Writam Ghoshal passed away)।...

বড় রায় সুপ্রিম কোর্টের! দত্তক মায়েদের ছুটিতে আর বয়সের শর্ত নয়

দত্তক মায়েদের (Adoptive Mother) অধিকারের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। রায়ে স্পষ্ট জানানো হয়েছে,...

নাম ঘোষণার পরদিনই জমজমাট প্রচার কুণালের: বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়ে দেওয়াল লিখন প্রার্থীর

ভোটের দামামা বাজতেই ময়দানে ভোট প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। মঙ্গলবার, নাম ঘোষণার পরে বুধবার সকালেই নিজের নির্বাচনী কেন্দ্র...

মোদি রাজত্বের বারো বছরে চাকরির বেহাল দশা, দেশে শিক্ষিত বেকার ৩০ শতাংশ!

বিজেপি (BJP)আমলে চাকরি নেই, প্রকাশ্যে কেন্দ্রের রিপোর্ট। বাংলায় ক্ষমতায় এলে বেকারত্ব ঘুচিয়ে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যারা ভোট...