Friday, April 3, 2026

ভোটের মধ্যেই করোনার বিরুদ্ধে যুদ্ধে নামলো মমতার সরকার, ২ হাজার শয্যার সেফ হোম

Date:

Share post:

“ভোট বড় বালাই” তত্ত্ব থেকে বেরিয়ে এবার মারণ ভাইরাস করোনার (Corona) বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়লো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজ্য সরকার। গণতান্ত্রিক দেশে ভোট (Vote) নিশ্চয় গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও আগে মানুষের জীবনের সুরক্ষা। কারণ, মানুষের জন্যই রাজনীতি, মানুষের জন্যই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন। তাই শাসক দল তৃণমূল কংগ্রেস যেমন ভোটের লড়াই করবে, একইভাবে রাজ্য প্রশাসন মহামারি থেকে মানুষকে বাঁচানোর কাজ করবে।

“আমরা করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়লাম। প্রশাসনের এখন একটাই কাজ, মানুষকে বাঁচাতে হবে। মানুষের জন্যই রাজনীতি”, করোনা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিতে আজ, সোমবার উত্তীর্ণ ভবনে একের পর এক বৈঠক শেষে একথা বলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Forhad Hakim)।

মুখ্যমন্ত্রীর নির্দেশে ভোটের প্রচার ছেড়ে তাঁর এমন ভূমিকাকে সাধুবাদ জানাচ্ছেন সকলে। এদিন ফিরহাদ হাকিমের বৈঠকে উপস্থিত ছিলেন তাঁর দফতরের শীর্ষ আধিকারিকরা। বৈঠকে ছিলেন উপদেষ্টা চিকিৎসক শান্তনু সেন ও অভিজিৎ চৌধুরী। করোনার দ্বিতীয় ঢেউ গোটা দেশের পাশাপাশি রাজ্যে আছড়ে পড়ার পর, তার মোকাবিলা করবার জন্য বিশেষ কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এদিন নেওয়া হল।

আরও পড়ুন-করোনা মোকাবিলার কথা না ভেবে ডেইলি প্যাসেঞ্জারি করছেন মোদি: তীব্র কটাক্ষ অভিষেকের

জানা গিয়েছে, করোনা মোকাবিলায় নতুন করে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে “কোয়ারেন্টিন সেন্টার” (Quarantine Centre) ও “সেফ হোম” (Safe Home) তৈরি করবে রাজ্য সরকার। এরমধ্যে উত্তীর্ণতেও ৫০০ শয্যার “সেফ হোম” তৈরি করার ভাবনা চিন্তা করছে প্রশাসন। পাশাপাশি, আনন্দপুরে ৭০০, কিশোরভারতীতে ৫০০ শয্যার ও গীতাঞ্জলি স্টেডিয়ামে ২০০ শয্যার “সেফ হোম” তৈরি হবে। গত বছরের মত এবারও রাজারহাটেও পরিকাঠামো তৈরি করা হতে পারে। সব মিলিয়ে আপাতত ২০০০ শয্যার “সেফ হোম” তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

 

এ প্রসঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘করোনা বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এখন আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। কিশোরভারতী স্টেডিয়ামে ৫০০, উত্তীর্ণতে ৫০০, গীতাঞ্জলিতে ২০০, আনন্দপুরে ৭০০ বেড নিয়ে সেফ হোম তৈরি হবে। ১০ টি অ্যাম্বুল্যান্স থাকবে সেফ হোমের বাইরে। প্রথমে কোভিড আক্রান্তকে ‘সেফ হোম’-এ নিয়ে আসা হবে। সেখানে পরিস্থিতি খারাপ হলে তবেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সুস্থ হলে ফের তাঁকে সেফ হোমে আনা হবে, সম্পূর্ণ সুস্থ হচ্ছেন বুঝলে তবেই তাঁকে বাড়ি যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে।”

Advt

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...