Saturday, June 20, 2026

করোনা মোকাবিলার কথা না ভেবে ডেইলি প্যাসেঞ্জারি করছেন মোদি: তীব্র কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

করোনা পরিস্থিতিতেও প্রধানমন্ত্রীর বারবার রাজ্যে প্রচারে আসা নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। সোমবার, বর্ধমানের (Bardhawan) চার জায়গায় জনসভা করেন অভিষেক। প্রধানমন্ত্রীকে নিশানা করে তৃণমূল সাংসদ বলেন, করোনা পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায়, তা না ভেবে প্রধানমন্ত্রী বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করছেন।

অভিষেক বলেন, করোনা পরিস্থিতিতে বাকি নির্বাচনের দফা কমানোর আর্জি জানিয়েছিল তৃণমূল। কিন্তু এতে বিজেপি রাজি হয়নি। তাই দফা কমানো হয়নি বলে জানান অভিষেক। তিনি কটাক্ষ করে বলেন, “দফা কমলে বিজেপি (Bjp) নেতাদের ডেলি প্যাসেঞ্জারি বন্ধ হয়ে যাবে। ভুয়ো প্রচার বন্ধ হয়ে যাবে”।

শীতলকুচির ঘটনার উল্লেখ করে অভিষেক বলেন, “বাঙালির রক্তে বাংলা দখল করতে চাইছে বিজেপি”। কার উস্কানিতে গুলি চলেছে তার তদন্ত হবে। দোষীরা শাস্তি হবে বলে জানান তৃণমূল সাংসদ।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সভা দীর্ঘায়িত না করে, তৃণমূল সরকারের জনহিতকর কাজের খতিয়ান তুলে ধরেন অভিষেক। একইসঙ্গে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নের যে প্রকল্পগুলি আনবেন সেগুলি সম্পর্কেও জানান তিনি।

Advt

Related articles

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...