Saturday, June 20, 2026

করোনা রুখতে রাজ্যপালের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের

Date:

Share post:

করোনা রুখতে মরিয়া রাজ্য সরকার। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এহেন পরিস্থিতিতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে রাজ্যপাল জগদীপ ধনকড়কে রাজভবনে গিয়ে জানিয়ে আসলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গে ৪৫ মিনিট বৈঠক করেন মুখ্যসচিব। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিয়েছে সেই সমস্ত কথা রাজ্যপালকে জানান আলাপন। এছাড়াও পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতাল ও বেসরকারি হাসপাতালগুলিতে শয্যার সংখ্যা বাড়ানো এবং ভ্যাকসিন ও ওষুধের অপর্য্যপ্ততার কথা মুখ্যসচিব রাজ্যপালকে জানিয়েছেন। ওষুধ এবং ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলতেও ধনকড়কে আর্জি জানিয়েছেন আলাপন। এদিন মুখ্যসচিব রাজভবনে যাওয়ার আগে রাজ্যপাল বলেন, “করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা এখন জানতে পারলাম না মুখ্য সচিবের কাছ থেকে।”

আরও পড়ুন-গায়ের জোরে নয়, ভালোবেসে মানুষের কথা ভেবে কাজ করতে হয় : মমতা

সোমবার সকালে প্রথম টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘ভারতে করোনা সংক্রমণের ব্যাপক বৃদ্ধির মধ্যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের জনগণকে রক্ষা করার জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আমি প্রধানমন্ত্রীর কাছে অতিরিক্ত ওষুধ ও টিকা দিয়ে সাহায্য করার আর্জি জানিয়েছি।’ দ্বিতীয় টুইটে মমতা লেখেন, ‘পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে প্রতিটি স্তরে মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমি সব উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দিয়েছি। রাজ্যের মুখ্যসচিব ও অন্যান্য আমলা দুপুর ২টোয় সাংবাদিক বৈঠক করে সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন।’

Advt

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...