Sunday, April 5, 2026

১৮ থেকেই নেওয়া যাবে ভ্যাকসিন, প্রবল চাপের মুখে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের

Date:

Share post:

করোনার (Gotona) দ্বিতীয় ঢেউ (Second Wave) আছড়ে পড়ছে গোটা দেশজুড়ে। মহামারি মোকাবিলায় নেই পর্যাপ্ত ভ্যাকসিন (Vaxin)। বরং, টিকা বিদেশে রপ্তানি করে নাম কিনতেই ব্যস্ত প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Jodi)। যা নিয়ে প্রবল সমালোচনার মুখে মোদি। করোনা ভয়ঙ্কর আকার নিচ্ছে, আবার শুরু হয়েছে মৃত্যু মিছিল। অভিযোগ, সেদিকে নজর না দিয়ে মোদি এখন বাংলা দখলের স্বপ্নে মশগুল।

এবার চাপের মুখে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। কতটা ফলপ্রসূ হবে সেটা সময় বলবে, তবে ১৮ বছর থেকেই নেওয়া যাবে কোভিড ভ্যাকসিন, এমনটাই জানিয়েছে কেন্দ্র।এর আগে ৪৫ বছরের ঊর্ধ্বে যাদের বয়স ছিল তাঁরাই কেবলমাত্র ভ্যাকসিন নিতে পারছিলেন। এবার, নতুন প্রজন্মকেও দেওয়া হবে ভ্যাকসিন।

প্রসঙ্গত, বিশেষজ্ঞরা বারবার করে জানাচ্ছিলেন, করোনার ডবল মিউটেন্টের পর সবচেয়ে বেশি ক্ষতি করছে নতুন প্রজন্মকে। সমীক্ষা বলছে করোনার কবলে পড়েছে মূলত ১৫ থেকে ৪৫ বছরের মানুষ। অন্যদিকে, ছাড় পাচ্ছে না সদ্যোজাতোরাও। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বেশ কিছুদিন ধরে কেন্দ্রের কাছে আবেদন করেন, যাতে ১৮ বছরের পর থেকেই ভ্যাকসিন দেওয়া হয়। সেই পথেই এবার হাঁটল কেন্দ্র।

Advt

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...