Wednesday, June 24, 2026

টলিপাড়ায় হানা করোনার, আক্রান্ত অভিনেতা ঋতব্রত

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই ভয়াবহ আকার নিচ্ছে করোনা সংক্রমণ। ক্রমেই বাড়ছে সংক্রমণ। টলিপাড়াতেও থাবা বসিয়েছে করোনা। আক্রান্ত অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়। করোনা রিপোর্ট পজিটিভ আসতেই নিজের করোনা আক্রান্তের কথা টুইট করেন তিনি । টুইটে জানিয়েছেন, তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল । তাঁর বাবা অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়ের টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে।

রবিবার রাতে নিজের আক্রান্তের কথা জানিয়ে একটি টুইট করেন অভিনেতা ঋতব্রত মুখাপাধ্যায়। টুইটে তিনি লেখেন, ‘ আজ আমার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত স্থিতিশীল অবস্থাতেই রয়েছে আমি। চিকিৎসকদের পরামর্শ মত হোম কোয়ারেন্টিনেই রয়েছি। পরিবারের বাকি সকল সদস্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে। গত সাতদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা নিজের কোভিড টেস্ট করিয়ে নিন।’ পাশাপাশি তিনি রাজনৈতিক নেতাদের কটাক্ষ করে লেখেন, ‘আমি সুস্থ হয়ে উঠব। আমার একটা নিরাপদ বাড়ি আছে। কিন্তু তাদের কথা ভাবুন যারা চিকিৎসার সময়টুকুও পাচ্ছে না। কিন্তু এদিকে আমাদের রাজনৈতিক প্রচার তো চলছে চলবেই।সে যত মানুষই মারা যাক না কেন।অসুখটা আসলে মাথায় এবং সেই অসুখ ছড়াচ্ছে। খোঁজ নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ । ভালো থাকবেন’।

Advt

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...