Wednesday, June 24, 2026

হাসপাতালে ভর্তি কয়লা কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র

Date:

Share post:

গত ১৬ মার্চ দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছিল কয়লা ও গোরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে ৷ তিহার জেলে থাকাকালীন তাঁকে সিবিআই নিজেদের হেফাজতে নেওয়ার পরিপ্রেক্ষিতে আসানসোল সিবিআই আদালতে তোলার আবেদন করে। পরে তা মঞ্জুর হলে আজ আসানসোল সিবিআই আদালতে তোলা হয় তাঁকে ।
শেষ পর্যন্ত হাসপাতলে ভর্তি হতে হলো বিকাশ মিশ্রকে। কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশকে লিভারের সমস্যা থাকায় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাসলে ভর্তি করা হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, যে কোনওভাবেই তদন্তে সহযোগিতা করছেন না বিকাশ। তাকে লালার মুখোমুখি বসিয়ে জেরা করার সময়ও মুখে কুলুপ এঁটে ছিলেন তিনি ।
তাঁর জামিন নিয়ে রীতিমতো নাটক হয়ে যায় আদালতে । সিবিআই আদালতের বিচারক জয়শ্রী বন্দোপাধ্যায় তার জামিন নাকচ করে ১৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। পরে আবার দ্বিতীয় দফায় সওয়াল-জবাবের পরে বিচারক প্রথম নির্দেশ সংশোধন করে সাত দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। আগামী ২২ এপ্রিল বিকাশ মিশ্রকে ফের আসানসোলের সিবিআই আদালতে তোলা হবে।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...