Wednesday, June 24, 2026

দেশে ভয়াবহ করোনা পরিস্থিতিতে এবার ১৪ দিনের লকডাউনের পথে হাঁটল রাজস্থান

Date:

Share post:

দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতি(Karuna situation) সামাল দিতে ইতিমধ্যেই কড়া হাতে মাঠে নেমেছে একাধিক রাজ্য। ধারা অব্যাহত রেখে এবার সরাসরি লকডাউনের(lockdown) পথে হাঁটল রাজস্থান সরকার(Rajasthan government)। সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১৯ এপ্রিল থেকে আগামী ৩ মে পর্যন্ত লকডাউন জারি থাকবে এখানে। তবে রাজ্য সরকার এই সিদ্ধান্তকে লকডাউন বলতে নারাজ। সরকারের তরফে বলা হয়েছে এটি ‘জন অনুশাসন পরবারা’।

রবিবার রাজস্থান সরকারের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে আগামী ১৯ এপ্রিল ভোর পাঁচটা থেকে ৩ মে ভোর পাঁচটা পর্যন্ত গোটা রাজ্যে ‘জন অনুশাসন পরবারা’ জারি থাকবে। এই দুই সপ্তাহে কেবল জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে। বন্ধ থাকবে সমস্ত অফিস ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও বাজার। ব্যাংক দুধের দোকান মুদি ওষুধ সংক্রান্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকবে। এলপিজি গ্যাস, পেট্রোল পাম্প খোলা থাকবে রাত্রি ৮টা পর্যন্ত। পাশাপাশি পরিযায়ী শ্রমিক দের কথা মাথায় রেখে শিল্পাঞ্চল গুলিকে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। জরুরী কর্মী হিসেবে সংবাদমাধ্যমকে ছাড় দেওয়া হয়েছে যাতায়াতে।

আরও পড়ুন:রোম অগ্নিকাণ্ডে নিষ্ঠুর নিরো বাঁশি বাজাচ্ছিলেন, করোনা মৃত্যুমিছিলে উদাসীন মোদি! কটাক্ষ বিরোধীদের

অন্যদিকে করোনা পরিস্থিতির গুরুত্ব দিয়ে আগামী ১৫ মে পর্যন্ত নাইট কার্ফু(night curfew) লাগু করার সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার। বাড়তে থাকা ভাইরাস পরিস্থিতি মোকাবিলা করতে ইতিমধ্যে বিহারের সমস্ত স্কুল-কলেজ সিনেমা হল ও শপিং মল বন্ধ করে দেওয়া হয়েছে। অবশেষে পরিস্থিতি সামাল দিতে রাত্রি ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত কার্ফু লাগু করল নীতীশ কুমারের সরকার।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...