Monday, April 6, 2026

কোভিড পজিটিভ টলিউডের দুই অভিনেতা জিৎ- শুভশ্রী

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়েই শুরু হয়েছে আতঙ্ক। টলিউডেও আছড়ে পড়েছে মারণ ভাইরাস। সংক্রমিত একের পর এক শিল্পী। এবার করোনায় আক্রান্ত হলেন টলিউডের সুপারস্টার জিৎ (Jeet) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। মঙ্গলবার টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানান জিৎ। শুভশ্রী ইন্সটাগ্রামে একটি পোস্ট করে কোভিড পজিটিভ হওয়ার কথা জানালেন।

তবে শুভশ্রী করোনা পজিটিভ হলেও মারণ ভাইরাসের কবলে পড়েনি তাঁর সাত মাসের শিশুপুত্র ইউভান। এই একরত্তি ও তাঁর কেয়ারকেটার করোনা নেগেটিভ বলেই জানিয়েছেন শুভশ্রী। নির্বাচনী কাজে আপতত ব্যারাকপুরেরই রয়েছেন রাজ চক্রবর্তী। করোনা রিপোর্ট পজিটিভ আসবার পর আরবানার ফ্ল্যাটেই কোয়ারেন্টাইনে রয়েছেন শুভশ্রী।

আরও পড়ুন-দেশে প্রতি ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি, একদিনে মৃত্যু ১,৭৬১ জনের

মঙ্গলবার সকালেই টুইটে জিৎ লিখেছেন, ‘আমি কোভিড আক্রান্ত । বাড়িতে আইসোলেশনেই রয়েছি। যাঁরা বিগত কয়েকদিন আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করাতে এবং সতর্ক থাকতে অনুরোধ করছি। খুব তাড়াতাড়ি সকলের সঙ্গে দেখা হবে’।গত মাসেই করোনার ভ্যাকসিন নিয়েছিলেন অভিনেতা জিৎ । টিকা নেওয়ার ছবি ইনস্টাগ্রামেও পোস্ট করেছিলেন তিনি। কিন্তু তারপরই করোনা আক্রান্ত হলেন তিনি। গতকালই করোনা সংক্রমিত হয়েছেন ঋতব্রত মুখোপাধ্যায়।

Advt

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...