Friday, April 10, 2026

বাংলায় ভয়াবহ অবস্থা! গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৯,৮১৯ ও মৃত্যু ৪৬ জনের

Date:

Share post:

ভোটবঙ্গে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। প্রতিদিন রেকর্ড গড়ছে। মঙ্গলবার পশ্চিমবঙ্গে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছাল প্রায় ১০ হাজারে। গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮১৯ জন। যা দৈনিক সংক্রমণের নিরিখে বাংলায় এখনও সর্বোচ্চ।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হলেন ৯,৮১৯ জন। সোমবার এই সংখ্যাটা ছিল ৮,৪২৬ জন।সংক্রমণের পাশাপাশি বাংলায় মৃত্যুর সংখ্যাও চিন্তা বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪৬ জনের। সোমবার সংখ্যাটা ছিল ৩৮। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মারা গেলেন মোট ১০,৬৫২ জন।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে, বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৮ হাজার ১৭২। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮০৫ জন। মোট মৃতের সংখ্যা ১০ হাজার ৬৫২। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫৮ হাজার ৩৮৬। বাংলায় সুস্থতার হার ৮৯.৮২ শতাংশ।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর সভার আগেই করোনা আক্রান্ত মালদা জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর

Advt

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...