Thursday, June 25, 2026

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত কবি শঙ্খ ঘোষ

Date:

Share post:

করোনা কেড়ে নিল কবি শঙ্খ ঘোষকে। ৯০ বছর বয়সে চলে গেলেন শঙ্খ ঘোষ।

১২ এপ্রিল থেকে অসুস্থ ছিলেন তিনি। ছিল করোনার উপসর্গ। গত সপ্তাহে কোভিড পরীক্ষা করিয়েছিলেন কবি। ১৪ এপ্রিল বিকেলে রিপোর্ট এলে জানা যায়, তিনি সংক্রমিত হয়েছেন। দীর্ঘদিন ধরেই কবি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। চলতি বছরের জানুয়ারি মাসে হাসপাতালেও ভর্তিও হন তিনি।

করোনা আক্রান্ত হওয়ার পর বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। কবি নিজেই হাসপাতালে যেতে চাননি। বাড়িতেই চিকিৎসা চলছিল তার। কিন্তু মঙ্গলবার রাতে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি।

আরও পড়ুন-রাজ্য পুলিশ থেকে ইডি-সিবিআই, মামলার পাহাড়ে মুকুল, কৃষ্ণনগর বিরক্ত

শঙ্খ ঘোষের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “শঙ্খদার মৃত্যুতে শোকজ্ঞাপন করছি। তাঁর পরিবার এবং শুভানুধ্যায়ীদের সকলকে সমবেদনা জানাই। কোভিডে মারা গিয়েছেন শঙ্খদা। তা সত্ত্বেও যাতে রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা যায়, মুখ্যসচিবকে তেমন নির্দেশ দিয়েছি। তবে শঙ্খদা গান স্যালুট পছন্দ করতেন না। সেটা বাদ রাখছি।”

Advt

Related articles

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...