Saturday, April 4, 2026

যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার, চাঞ্চল্য মালদহের কালিয়াচকে

Date:

Share post:

মালদহের কালিয়াচক গ্রামে গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে। মৃতের নাম রাকেশ মণ্ডল(২৫)। বুধবার রাত থেকেই নিখোঁজ হয় সে। তারপর আজ সকালে তাঁর মৃতদেহ উদ্ধার করে গ্রামবাসীরা। রাকেশের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। পুলিশ সূত্রের খবর, রাকেশ কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে কে বা কারা তাঁকে মেরেছে, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

জানা গেছে, গতকাল রাতে নৈশভোজের পর রাজেশ (২৫) বাইরে বেড়িয়ে যায়।  ৩-৪ ঘণ্টা পার হয়ে গেলেও রাতে আর বাড়ি ফিরে আসেনি সে। এমনকি ফোন করা হলেও ফোন সুইচ অফ আসে। এরপর রাতেই তাঁর পরিবারের লোকেরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করে। তারপর আজ, বৃহস্পতিবার সকালে রাকেশের বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি বাঁশঝাড় থেকে তাঁর মৃতদেহ দেখতে পায় গ্রামবাসীরা। তড়িঘড়ি রাকেশের পরিবারকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় রাকেশকে উদ্ধার করে তাঁর পরিবারের লোকেরা। পরিবার সূত্রের দাবি, প্রতমে শ্বাসরোধ করে তারপর এলোপাথারী গুলি চালিয়ে রাকেশকে মেরে ফেলা হয়েছে। গোটা  ঘটনার তদন্তের দাবি করে তাঁর পরিবারের আত্মীয়রা  স্থানীয় কালিয়াচক পুলিশ স্টেশনে খবর দেন। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকাল কলেজে পাঠানো হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। রাকেশের মৃত্যু প্রসঙ্গে তাঁর ভাইয়ের দাবি,’যে বা যাঁরা আমার দাদাকে নৃশংসভাবে খুন করেছে, তাঁদের উপযুক্ত শাস্তির দিতে হবে।’

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...